আফগানিস্তানে ফের বাস দুর্ঘটনায় প্রাণ গেল ২৫ জনের

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন।

বুধবার (২৮ আগস্ট) কাবুল-কান্দাহার মহাসড়কে চালকের অসতর্কতায় একটি বাস উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। এটি গত এক সপ্তাহের মধ্যে দেশটিতে দ্বিতীয় বড় ধরনের সড়ক দুর্ঘটনা।

দেশটির কর্তৃপক্ষ বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন ক্বানি জানান, রাজধানী কাবুল থেকে দক্ষিণাঞ্চলীয় শহর কান্দহারের পথে চলাচলকারী মহাসড়কে চালকের অবহেলার কারণে বাসটি উল্টে যায়।

তিনি বলেন, ঘটনাস্থলে ২৫ জন মারা গেছেন এবং আহত ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবশ্য আহতদের আঘাতের মাত্রা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

মূলত আফগানিস্তানে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা নতুন কিছু নয়। দশকের পর দশক ধরে দীর্ঘ সংঘাতের কারণে ভাঙাচোরা সড়ক, মহাসড়কে বেপরোয়া গাড়ি চালানো এবং পর্যাপ্ত নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাবকেই এর জন্য দায়ী করা হয়।

এর আগে গত সপ্তাহের মঙ্গলবার পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে আরও একটি ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৭৮ জন নিহত হয়েছিলেন, যাদের মধ্যে ১২ জনেরও বেশি শিশু ছিল। ইরান থেকে ফেরা অভিবাসী শ্রমিকদের বহনকারী একটি বাস মোটরসাইকেল ও ট্রাকের সঙ্গে সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে।

এছাড়া গত বছরের ডিসেম্বরে মধ্য আফগানিস্তানের একটি মহাসড়কে জ্বালানিবাহী ট্যাংকার ও একটি ট্রাকের সঙ্গে দুটি বাসের সংঘর্ষে অন্তত ৫২ জন নিহত হয়েছিলেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর তিন বছরের শিশুকে জীবিত উদ্ধার

সাধারণত ভূমিকম্পের পর প্রথম তিন দিন উদ্ধার কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলে ধরা হয়, যখন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের জীবিত পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তারও অনেক পরে এই শিশুকে জীবিত উদ্ধার করা হলো।

১০ ঘণ্টা আগে

ভারতের ৩১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

ভারতের মহারাষ্ট্র রাজ্যের খড়কওয়াসলা ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক শিক্ষার্থী ধীরাজ শেঠ ১৯৮৬ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। প্রায় চার দশকব্যাপী ক্যারিয়ারে তিনি অপারেশনাল, কৌশলগত, সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন এবং ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি ও

১০ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৯৪৩

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ভবন ধসে পড়ার প্রায় ২৪ ঘণ্টা পর থেকেই এলাকাগুলোতে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। দিন যত যাচ্ছে, ভেঙে পড়া ভবনের চারপাশে লাশের পচা গন্ধ তত তীব্র হচ্ছে। তবে এমন অসহনীয় দুর্গন্ধের মধ্যেও প্রিয়জনদের ফিরে পাওয়ার আশায় ধ্বংসস্তূপের পাশ থেকে সরছেন না স্বজনেরা।

১১ ঘণ্টা আগে

বিমান হামলার পালটা জবাব: পাকিস্তানে আফগান বাহিনীর ড্রোন হামলা

আফগানিস্তানে বিমান অভিযান পরিচালনা করেছিল পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। জাতিসংঘের তথ্য অনুযায়ী, পাকিস্তানের রোববারের বিমান অভিযানে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছিলেন এবং নিহতরা সবাই বেসামরিক ছিলেন।

১১ ঘণ্টা আগে