খামেনিকে হত্যার পরিকল্পনা ইসরায়েলের, ট্রাম্পের বাধা

ডেস্ক, রাজনীতি ডটকম
আয়াতুল্লাহ আলী খামেনি ও ডোনাল্ড ট্রাম্প

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল, যাতে বাধা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান-ইসরায়েল চলমান সংঘাতের মধ্যেই এ খবর প্রকাশ্যে এনেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

ইসরায়েলি কর্মকর্তারা ট্রাম্প প্রশাসনকে জানিয়েছেন, সাম্প্রতিক দিনগুলোতে তারা খামেনিকে হত্যার সুযোগ পেয়েছিল। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট নিজেই এ ধরনের পরিকল্পনা আটকে দিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে দুজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ইরানিরা এখন পর্যন্ত কোনো মার্কিন নাগরিককে হত্যা করেনি। যতক্ষণ না তারা এমনটা করছে, ততক্ষণ ইরানের রাজনৈতিক নেতাদের নিশানা করার কথা ভাবছে না যুক্তরাষ্ট্র।

এ প্রসঙ্গে না হলেও ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বলেছেন, ইসরায়েলের সঙ্গে সংঘাতের জের ধরে যুক্তরাষ্ট্রে যেন হামলা না চালায় ইরান। কোনোভাবে যুক্তরাষ্ট্র হামলার শিকার হলে তার পরিণতি খারাপ হবে।

এদিকে খামেনিকে হত্যার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে জানতে চেয়েছিল ফক্স নিউজ। এ ধরনের পরিকল্পনার কথা অস্বীকার করে নেতানিয়াহু বলেন, অনেক ভুয়া খবর ছড়ানো হচ্ছে। তবে ইসরায়েলের হামলার ফলে ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন হতে পারে বলে দাবি করেন নেতানিয়াহু।

যুক্তরাষ্ট্রের সিএনএন, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), সিবিএস নিউজ ও এনবিসি নিউজসহ আরও বেশ কয়েকটি সংবাদমাধ্যম খামেনিকে হত্যা করতে ইসরায়েলি পরিকল্পনাটি ও ট্রাম্পের বিরোধিতার খবর নিশ্চিত করেছে।

ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত দীর্ঘ দিনের পুরনো। এর মধ্যে গত শুক্রবার ভোরে ইরানে ইসরায়েলি বাহিনী হামলা চালানে দুই দেশ নতুন করে সংঘাতে জড়িয়ে পড়ে। ওই হামলার পর ইরানও পালটা হামলা চালায়। গত চার দিন ধরে দুই দেশই হামলা-পালটা হামলা অব্যাহত রেখেছে।

ইসরায়েলি বাহিনী বলছে, অদূর ভবিষ্যতে ইসরায়েল ও এর বেসামরিক জনগণের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্রসহ ড্রোন হামলার আশঙ্কা থেকে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে। হামলা এখনো অব্যাহত রয়েছে। গত চার দিনে এ সংঘাতে এখন পর্যন্ত ইরানে অন্তত ২২৪ জন ও ইসরায়েলে অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পাইলট উদ্ধার করলেও ইরানে আটকা পড়েছে মার্কিন স্পেশাল ফোর্স

আলজাজিরা বলেছে, যুক্তরাষ্ট্রের সূত্রটি জানিয়েছে, গতকাল রাতে নিখোঁজ বিমানের ক্রুকে শনাক্ত করা সম্ভব হয়। এরপর তাকে উদ্ধারে অভিযান শুরু হয়। কিন্তু তখন ব্যাপক বাধার মুখেও পড়তে হয় তাদের।

১৯ ঘণ্টা আগে

ট্রাম্পের ‘আলটিমেটাম’ প্রত্যাখ্যান ইরানের, বলল ‘বড় চমক’ আছে

বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালি খুলে দিতে ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান। ট্রাম্পকে ‘ভারসাম্যহীন’ বলে উল্লেখ করেছে দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড। উলটো দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য তাদের পক্ষ থ

১৯ ঘণ্টা আগে

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলায় নিহত ১৫

আলজাজিরা খবরে বলা হয়, রাশিয়ার বিভিন্ন হামলায় গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে অন্তত ১৫ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। একই সময়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ইস্তাম্বুলে বৈঠক করেছেন।

২০ ঘণ্টা আগে

চুক্তি না করলে ‘দোজখের আগুন’— ইরানকে নতুন আলটিমেটাম ট্রাম্পের

শনিবার (৪ এপ্রিল) ট্রাম্প নতুন এ আলটিমেটাম দেন ইরানকে। দুই দিন সময় বেঁধে দিয়ে ট্রাম্প বলেন, ইরানের হাতে আর মাত্র ৪৮ ঘণ্টা সময় আছে। এই সময়ের মধ্যে তারা সিদ্ধান্ত না নিলে তাদের ওপর ‘ভয়াবহ ধ্বংসযজ্ঞ’ বা ‘জাহান্নাম’ নেমে আসবে।

২০ ঘণ্টা আগে