ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলার পরপরই ইসরায়েলের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে মধ্যাঞ্চলের একটি এলাকায় নির্মাণাধীন একটি ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে সেখানে একজন নিহত হন।
ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম এক বিবৃতিতে জানিয়েছে, আহত ব্যক্তিকে বাঁচানোর জন্য উদ্ধারকর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালান। কিন্তু গুরুতর আঘাতের কারণে প্রায় ৪০ বছর বয়সী ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করতে হয়।
উদ্ধারকারী দলের সদস্যরা জানান, ধ্বংসস্তূপের আঘাতে গুরুতর আহত আরও একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বহু মানুষ।
এদিকে ইরানের হামলার প্রেক্ষাপটে ছবি, ভিডিও ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ৩০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে কাতার। সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হামলার দৃশ্যের ভিডিও ধারণ ও প্রচার করেছেন এবং এমন বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়েছেন যা জনমনে আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি করতে পারে।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগের অধীন অর্থনৈতিক ও সাইবার অপরাধ দমন বিভাগ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিকও রয়েছেন।
ইরানের হামলার মধ্যেই উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে ছবি ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘটনা বাড়ছে।
এর আগে গত ৬ মার্চ বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ইরানি হামলার প্রভাব নিয়ে ভিডিও ধারণ ও প্রচার এবং মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র: এএফপি।

কুয়ালালামপুরে তিনি যে বাংলাদেশি মালিকের প্রতিষ্ঠানে কাজ করতেন, তারাও হন্যে হয়ে চেষ্টা করছেন কুয়ালালামপুর কিংবা বাংলাদেশের কোথাও তার কোনো স্বজনকে খুঁজে পাওয়া যায় কি না। তাতেও লাভ হয়নি। ফলে মৃত্যুর ১৫ দিন পেরিয়ে গেলেও হাসপাতালের হিমঘর থেকে মুক্তি মিলছে না দীন মোহাম্মদের।
১ দিন আগে
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রকে আর কখনো ইরানকে হুমকি দেওয়া চলবে না। ইরান ও অঞ্চলটিতে তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে ওয়াশিংটনকে। পাশাপাশি ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা নৌ অবরোধ প্রত্যাহার, অঞ্চল থেকে মার্কিন সামরিক বাহিনী সরিয়ে নেওয়া, যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির
২ দিন আগে
দাবানল নিয়ন্ত্রণ অভিযানের উপ-প্রধান টাইলার হেক্ট জানান, দুর্ঘটনার পর কর্মীরা কিছু সময়ের জন্য কাজ বন্ধ রেখে পরিস্থিতি পর্যালোচনা করেন। পরবর্তীতে পুনরায় কাজ শুরু হয়। তিনি বলেন, “এই দুর্ঘটনা আমাদের কাজের পদ্ধতি বদলে দেবে না। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাব এবং মাটিতে থাকা দমকলকর্মীদের সহায়তায় বিমান
২ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মেয়র এদুয়ার্দো নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি জানান, ঘটনার পরপরই তিনি ব্রাজিলের ন্যাশনাল সিভিল এভিয়েশন এজেন্সির (এএনএসি) সঙ্গে যোগাযোগ করেছেন এবং আকাশে চলাচলকারী সকল হেলিকপ্টারের ওপর নজরদারি বাড়িয়ে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত কর
২ দিন আগে