কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের বড় ধরনের হামলা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৯: ৫০
ছবি: সংগৃহীত

কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তেহরানের দাবি, ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর অংশ হিসেবে কুয়েতের ‘আরিফজান’ ঘাঁটিতে এই নিখুঁত ও সুপরিকল্পিত হামলা চালানো হয়েছে।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসি এই অভিযানকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক যৌথ বিমান হামলার কঠোর জবাব হিসেবে অভিহিত করেছে।

প্রতিবেদনে আইআরজিসি-র বরাত দিয়ে জানানো হয়, কুয়েতের আরিফজান এলাকায় অবস্থিত মার্কিন সেনাবাহিনীর প্রধান কার্যালয় বা হেডকোয়ার্টার লক্ষ্য করে নতুন এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আইআরজিসি বলছে, তাদের বিশেষায়িত ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হেনেছে। তবে এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে ওয়াশিংটন বা কুয়েত কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

কেবল কুয়েত নয়, দখলদার ইসরায়েলের বিরুদ্ধেও ইরান তাদের অভিযান অব্যাহত রেখেছে। গত সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার জবাবে ইরান এই ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’ শুরু করে। এর আগে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের কমান্ড সেন্টার এবং দুবাইয়ের বিভিন্ন স্থাপনাতেও হামলার দাবি করেছিল আইআরজিসি। তেহরানের দাবি, গত কয়েকদিনের যুদ্ধে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে কয়েকশ সেনার হতাহতের ঘটনা ঘটেছে।

আইআরজিসি-র জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, আগ্রাসী শক্তিগুলোকে শাস্তি না দেওয়া পর্যন্ত তাদের এই অভিযান দীর্ঘ সময় ধরে চলতে পারে। তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্রের পাশাপাশি নিজেদের উন্নত সমরশক্তি ব্যবহারের প্রস্তুতি নিয়ে রেখেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

২০৩৮ বিশ্বকাপ ফুটবলও 'আয়োজন করতে চায়' যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেছেন, পুরুষদের ২০৩৮ ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য বিড করার বিষয়টি বিবেচনা করতে পারে যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১২ ঘণ্টা আগে

ইসরায়েলকে ‘বিনা শর্তে’ লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতা নাঈম কাশেম বলেছেন, “লেবাননের দখল করে রাখা অঞ্চলগুলো থেকে ইসরায়েলকে সরে যেতেই হবে। তাদের হাতে আর ‘কোনো বিকল্প নেই’।” মুসলিমদের পবিত্র দিন আশুরা উপলক্ষ্যে দেওয়া বক্তব্যে এই হুঁশিয়ারি দেন হিজবুল্লাহ প্রধান।

১৩ ঘণ্টা আগে

ফের হামলা, হরমুজে জাহাজ চলাচলে সহায়তা বন্ধ জাতিসংঘের

হামলার পর নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়নের জন্য হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সহায়তার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)। এর ফলে যুদ্ধবিরতি কতটা টেকসই হবে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে স্বাভাবিক নৌচলাচল কত দ্রুত ফিরবে, তা নিয়ে নতুন করে প্

১৯ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৩৫, নিখোঁজ ৪৬ হাজারের বেশি

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে প্রথমে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর এক মিনিটেরও কম সময়ের মধ্যে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী কম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জান

২০ ঘণ্টা আগে