লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানাল ইরান

ডেস্ক, রাজনীতি ডটকম

লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইরান। বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘায়ি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি এবং লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন বন্ধকে স্বাগত জানিয়েছেন।

ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে ইরানের পরারাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘায়ি এক বিবৃতিতে জানান, বুধবার স্থানীয় সময় ভোরে এ যুদ্ধবিরতি কার্যকর হয়। লেবাননের সরকার এবং জনগণের প্রতি ইরানের পূর্ণ সমর্থন রয়েছে।

বিবৃতিতে তিনি আর উল্লেখ করেন, ইসরায়েলের যুদ্ধবিগ্রহ এবং অপরাধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় সরকারের সর্বাত্মক সমর্থন রয়েছে। ফলে গাজা উপত্যকা এবং লেবাননে নিরীহ বেসামরিক লোকের মৃত্যু হয়েছে। এছাড়া এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার রাতে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তিটি অনুমোদন করেছে।

চুক্তি অনুসারে, লেবাননের সেনাবাহিনী আগামী ৬০ দিনের মধ্যে ইসরায়েলের সীমান্তের কাছাকাছি অঞ্চলের নিয়ন্ত্রণ নেবে এবং ইসরায়েল ধীরে ধীরে এ অঞ্চল থেকে তাদের সৈন্য প্রত্যাহার করবে।

সূত্র: সিনহুয়া

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সৌদি আরামকোর স্থাপনায় ফের হামলা, তেলের দাম ১০০ ডলারের পথে

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইয়েমেন সীমান্তের কাছে অবস্থিত জিজানে প্রতিদিন প্রায় ৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতাসম্পন্ন একটি বড় শোধনাগার রয়েছে। গত জুলাই থেকে সৌদি আরবের সঙ্গে হুতিদের সংঘাত আবার তীব্র হয়েছে। এর আগে জিজান ও ইয়ানবুতে আরামকোর স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়।

১৭ ঘণ্টা আগে

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, ২ শিশুসহ নিহত ১১

হামলার আগে শহরটিতে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে অনলাইনে কোনো সরিয়ে নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়নি। হামলার বিষয়ে রয়টার্সের প্রশ্নের তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি ইসরায়েলি সামরিক বাহিনী। হামলার স্থানে চিকিৎসাকর্মী ও শিশুরা থাকার বিষয়ে তারা অবগত ছিল কি না এবং কেন কোনো সরিয়ে নেওয়ার সতর্কতা দেওয়া হয়নি— এ

১ দিন আগে

ভারতীয় নারীকে বাংলাদেশে পুশ ইন, আসাম সরকারকে জরিমানা

বাংলাভাষী ভারতীয় মুসলিম নারী মুমতাজ বেগমকে নিয়ম না মেনে জোর করে (পুশ ইন) বাংলাদেশে পাঠানোর ঘটনায় আসাম সরকারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন গুয়াহাটি হাইকোর্ট। এ ঘটনায় কোনো ব্যক্তিকে বেআইনিভাবে নির্বাসনের জন্য প্রথমবার রাজ্য সরকারের ওপর ক্ষতিপূরণের দায় চাপাল আদালত।

১ দিন আগে

হরমুজের বাইরে নতুন ‘নিষিদ্ধ অঞ্চল’ ঘোষণা করবে ইরান

ইরানের এ ঘোষণা এসেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমুদ্রপথে সরাসরি সংঘাত নতুন করে তীব্র হওয়ার পর। গত কয়েক দিনে যুক্তরাষ্ট্র তিনটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হরমুজ ও এর আশপাশে কয়েকটি জাহাজে পালটা হামলা চালিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এস

১ দিন আগে
Advertisement