বাংলাদেশে আসতে পারেন ব্রিটেনের রাজা চার্লস

ডেস্ক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনা করছেন। ওই সফরের অংশ হিসেবে তারা ভারত, পাকিস্তান ও বাংলাদেশ সফরে আসতে পারেন। রাজপরিবারের একটি সূত্রের বরাতে ‘ডেইলি মিরর’তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমটি বলছে, এ ধরনের সফরের পরিকল্পনা অত্যন্ত উৎহব্যঞ্জক। রাজা ও রানির দক্ষিণ এশিয়া সফর কেবল ব্রিটেনের জন্য রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ নয়, বৈশ্বিক মঞ্চে ব্রিটেনের কৌশলগত অবস্থানও মজবুত করবে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজা তৃতীয় চার্লসের ক্যান্সার আক্রান্তের খবর প্রকাশ্যে নিয়ে আসে বাকিংহাম প্যালেস। চিকিৎসকরা জানান, রাজার চিকিত্সা ভালোভাবেই চলছে। তিনি ২০২৫ সালে সফরে বের হতে পারবেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে সম্প্রতি জি২০ সম্মেলনে বৈঠক হয়। এর প্রেক্ষাপটে ব্রেক্সিট-পরবর্তী ব্রিটেন-ভারত অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে রাজপরিবারের সদস্যদের একটি ‘কূটনৈতিক মিশনে’ পাঠানোর পরিকল্পনা চলছে।

ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্ভাব্য সফরটির পরিকল্পনা করছে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের জন্য প্রস্তাবিত সফরের খসড়াও তৈরি করা হচ্ছে। এরই মধ্যে নরেন্দ্র মোদি ব্রিটেনের রাজা-রানির জন্য একটি সফরের বন্দোবস্ত করতে ইচ্ছা প্রকাশ করেছেন।

২০১৯ সালে তৃতীয় চার্লস ভারত সফর করেছিলেন। সে সফরের মূল বিষয় ছিল জলবায়ু পরিবর্তন, স্থায়িত্ব ও সামাজিক অর্থনীতি। চলতি বছরের অক্টোবরে সামোয়া থেকে ফেরার পথে বেঙ্গালুরুর সোকিয়া ইন্টারন্যাশনাল হলিস্টিক হেলথ সেন্টারে একটি যাত্রাবিরতি দেন রাজা তৃতীয় চার্লস। দীর্ঘ সফরের পর বিশ্রাম নেওয়ার জন্য ডাক্তারদের পরামর্শ অনুযায়ী তিনি ওই যাত্রাবিরতি দিয়েছিলেন। (সূত্র : ডেইলি মিরর)

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়াল, স্বাস্থ্যঝুঁকিতে লাখো মানুষ

দেশটির আইনপ্রণেতা জর্জ রদ্রিগেজ সোমবার সর্বশেষ সরকারি হিসাব উল্লেখ করে জানান, ভূমিকম্পে এ পর্যন্ত ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন এবং ১৭ হাজার ৮৫৪ জন মানুষ তাঁদের ঘরবাড়ি হারিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেনেজুয়েলার উপকূলীয় অঞ্চল কারাকাস ও লা গুয়াইরা। এই দুই অঞ্চলের ৮০টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে প্র

৭ ঘণ্টা আগে

কোম শহরে পৌঁছাল খামেনির মরদেহ

কালো পোশাক পরিহিত লাখ লাখ শোকাহত মানুষ তেহরানের রাস্তায় কফিনগুলোর ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর শোকমিছিলটি অত্যন্ত ধীরগতিতে তেহরানের পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক আজাদি স্কয়ারের দিকে অগ্রসর হয়। কওম শহরে আজ শোকমিছিলের পর তাঁর দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

৯ ঘণ্টা আগে

ওমান উপকূলে জাহাজে রহস্যজনক হামলা, উত্তপ্ত হরমুজ প্রণালি

ওমানের লিমাহ উপকূলের কাছে একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে দক্ষিণমুখী ওই ট্যাংকারটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

৯ ঘণ্টা আগে

ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে রুশ হামলা, নিহত ২০

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পূর্বসতর্কবার্তাকে সত্য প্রমাণিত করে রুশ বাহিনী রাতভর প্রায় ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এই ধ্বংসযজ্ঞ চালায়। একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে, ইউক্রেন যুদ্ধের সমাধান ‘মানুষের ভাবনার চেয়েও কাছাকাছি’, ঠিক তখনই মস্কোর এই রেকর্ড

১০ ঘণ্টা আগে