অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ বন্ধ হচ্ছে

ডেস্ক, রাজনীতি ডটকম

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা সুবিধা আরও সংকুচিত করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সরকার। নতুন নির্দেশনায় বিদেশি শিক্ষার্থীদের পড়ালেখাকালীন সময়ে তাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের সঙ্গে নিয়ে আসার পথ বন্ধ হতে চলেছে। একই সঙ্গে অস্থায়ী অভিবাসীদের ভিসা পরিবর্তনের সুযোগও আরও কঠোর করার প্রস্তুতি নিচ্ছে দেশটি।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে এই তথ্য জানা গেছে। মূলত দেশে নিট আন্তর্জাতিক অভিবাসন কমানোর কৌশলগত অংশ হিসেবেই সরকারের এই কঠোর উদ্যোগ।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের সাম্প্রতিক এক বক্তব্য থেকে জানা যায়, ২০২৮ সালের মধ্যে অস্ট্রেলিয়ায় নিট বিদেশি অভিবাসীর সংখ্যা কমিয়ে ২ লাখ ২৫ হাজারে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা বর্তমানে প্রায় ৩ লাখের কাছাকাছি।

বিদ্যমান নীতি অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঙ্গী নির্দিষ্ট শর্ত সাপেক্ষে পার্ট-টাইম কাজ করার সুযোগ পেতেন এবং তাদের ১৮ বছরের কম বয়সী সন্তানদেরও সাথে রাখা যেত। কিন্তু সরকারের প্রস্তাবিত এই নতুন নিয়ম চূড়ান্ত হলে সেই সুবিধা আর থাকছে না।

অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক সময়ে আবাসন সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অবকাঠামোগত চাপের পেছনে অতিরিক্ত অভিবাসীকে দায়ী করে আসছে রাজনৈতিক দল ও বিশ্লেষকরা। বিশেষ করে কট্টর-ডানপন্থী দল 'ওয়ান নেশন'-এর পক্ষ থেকে অস্থায়ী অভিবাসী কমানোর জোর দাবির মুখে সরকার দ্রুত এই নীতি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে।

পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে অস্ট্রেলিয়ায় নিট অভিবাসন সর্বোচ্চ ৫ লাখ ১৮ হাজারে পৌঁছেছিল। পরবর্তী সময়ে নীতিগত কড়াকড়ির ফলে ২০২৪ সালে তা কমে ৪ লাখ ২৯ হাজারে নেমে আসে। সেই ধারাবাহিকতায় অভিবাসন চাপ পুরোপুরি নিয়ন্ত্রণে আনতেই এখন আন্তর্জাতিক শিক্ষার্থী ও তাদের ওপর নির্ভরশীলদের ওপর নতুন এই ভিসা কড়াকড়ি আরোপ করা হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মার্কিন পার্লামেন্টে বিল পাস: ভারতসহ ১০ দেশের পণ্যে ১০০% শুল্কের ঝুঁকি

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে আগেই পাস হয়েছিল ‘রাশিয়া নিষেধাজ্ঞা আইন’। বুধবার নিম্নকক্ষে পাসের পর এখন বিলটি যাবে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসে। সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলে স্বাক্ষর করামাত্র কার্যকর আইনে পরিণত হবে সেটি।

৫ ঘণ্টা আগে

ইউপিআইয়ে নতুন ফি, রাহুল বললেন ট্রাম্পের চাপে ‘নতজানু’ মোদি

রাহুল বলেন, মোদি ‘সোজা হয়ে শুয়ে’ ট্রাম্পের সামনে নতজানু হয়েছেন। ভারতীয়দের ওপর ‘ইউপিআই ট্যাক্স’ চাপিয়ে যুক্তরাষ্ট্রকে বিপুল অর্থ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তিনি মোদিকে ‘মেরুদণ্ড সোজা করে’ নতুন ফি প্রত্যাহারের আহ্বান জানান।

১৬ ঘণ্টা আগে

ইরান যুদ্ধে গোলাবারুদের ঘাটতিতে যুক্তরাষ্ট্র— স্বীকার করল পেন্টাগন

প্রতিবেদন অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ইরানের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন এপিক ফিউরি’তে যুক্তরাষ্ট্রের আনুমানিক ৩৩ দশমিক ৪ বিলিয়ন ডলার বা তিন হাজার ৩৪০ ডলার খরচ হয়েছে। এর মধ্যে শুধু গোলাবারুদ ও অস্ত্র ব্যবহারেই ব্যয় হয়েছে ২২ দশমিক ৩ বিলিয়ন ডলার। এত বিপুল পরিমাণ অস্ত্র ব্যবহারের ফলে মার্

১৬ ঘণ্টা আগে

মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধে সহায়তার অভিযোগে টেলিনরের বিরুদ্ধে তদন্ত

মিয়ানমারে সামরিক জান্তার কাছে গ্রাহকদের তথ্য হস্তান্তর ও নিষেধাজ্ঞার আওতায় থাকা নজরদারি সরঞ্জাম বিক্রির অভিযোগে নরওয়ের টেলিযোগাযোগ কোম্পানি টেলিনরের বিরুদ্ধে দুটি পৃথক তদন্ত শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। কোম্পানিটির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে সহায়তার অভিযোগও আনা হয়েছে।

১৭ ঘণ্টা আগে
Advertisement