চুক্তি না করলে ‘দোজখের আগুন’— ইরানকে নতুন আলটিমেটাম ট্রাম্পের

ডেস্ক, রাজনীতি ডটকম
ইরান যুদ্ধ নিয়ে সামরিক-রাজনৈতিক ঝুঁকির মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতীকী ছবি

নতুন করে আরও একবার ইরানকে আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি ইরানকে সময় দিয়েছেন ৪৮ ঘণ্টা। বলেছেন, এর মধ্যে যদি ইরান কোনো ‘চুক্তি’ না করে কিংবা হরমুজ প্রণালি খুলে না দেয়, তাহলে ইরানের ওপর ‘দোজখের আগুন’ নামিয়ে আনা হবে।

শনিবার (৪ এপ্রিল) ট্রাম্প নতুন এ আলটিমেটাম দেন ইরানকে। দুই দিন সময় বেঁধে দিয়ে ট্রাম্প বলেন, ইরানের হাতে আর মাত্র ৪৮ ঘণ্টা সময় আছে। এই সময়ের মধ্যে তারা সিদ্ধান্ত না নিলে তাদের ওপর ‘ভয়াবহ ধ্বংসযজ্ঞ’ বা ‘জাহান্নাম’ নেমে আসবে।

বিবিসি ও আলজাজিরার খবরে বলা হয়েছে, ইরান যুদ্ধ শুরুর পর থেকেই দফায় দফায় ইরানকে আলটিমেটাম দিয়ে আসছেন ট্রাম্প। যুদ্ধ শুরুর তিন সপ্তাহ পর ২১ মার্চ ট্রাম্প ঘোষণা করেন, ইরান যদি ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে না দেয়, তবে তিনি দেশটির বড় বড় বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে শুরু করে বিভিন্ন স্থাপনা ‘নিশ্চিহ্ন’ করে দেবেন।

একদিনের বিরতি দিয়ে ২৩ মার্চ ট্রাম্পের সুর কিছুটা বদলে যায়। এবার তিনি কিছুটা নরম সুরে বলেন, দুই দেশের মধ্যে ‘খুব ভালো ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। সেই প্রেক্ষাপটে জ্বালানি অবকাঠামোতে যেকোনো ধরনের সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করার ঘোষণা দেন ট্রাম্প।

ইরানের পক্ষ থেকে অবশ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনার তথ্য অস্বীকার করা হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। যোগাযোগ হয়েছেও, তবে সেটাকে কোনো ধরনের আলোচনা বলার সুযোগ নেই।

দ্বিপাক্ষিক আলোচনা নিয়ে এমন পালটাপালটি দাবির মধ্যেই ২৭ মার্চ ১০ দিনের একটি আলটিমেটাম দেন ট্রাম্প। এবারও তিনি ইরানের সঙ্গে আলোচনার প্রসঙ্গই টেনে আনেন।

ট্রাম্প বলেন, ইরান সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি তাদের জ্বালানি কেন্দ্রগুলোতে হামলা আরও ১০ দিনের জন্য স্থগিত রাখছেন। এর মধ্যে ইরান চুক্তিতে না এলে তাদের ‘ধ্বংস’ করে দেওয়া হবে।

ট্রাম্পের এ আলটিমেটামের সময়সীমা দাঁড়ায় ৬ এপ্রিল পর্যন্ত। শনিবারের ৪৮ ঘণ্টার আলটিমেটামটির সময়সীমাও দাঁড়ায় ওই ৬ এপ্রিল পর্যন্তই। তাই ধারণা করা হচ্ছে, ২৭ মার্চের আলটিমেটামটিই নতুন করে চূড়ান্তভাবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সৌদি আরবের রাজধানীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া আল-সারিয়া অনলাইনে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, তারা রিয়াদের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ইয়ানবু শহরে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর কিছু স্থাপনা লক্ষ্য করে অনেকগুলো ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে। তিনি বলেন, ইয়েমেনের রাজধানী সানা শহরে সৌদি হামলার জবাব হিসেবে

১২ ঘণ্টা আগে

শেষ পথটিও বন্ধ, পশ্চিম তীরের ৪৭ ফিলিস্তিনি পরিবার অবরুদ্ধ

টুবাস শহরের দক্ষিণ-পূর্বে জর্ডান ভ্যালি এলাকায় অবস্থিত গ্রামটির বাসিন্দা থায়ের বাশারাত শনিবার (১৯ সেপ্টেম্বর) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকেকে বলেন, এর আগে দুই মাসেরও বেশি সময় ধরে গ্রামটির দিকে যাওয়ার সব মাটির রাস্তা বন্ধ করে রেখেছিল ইসরায়েলি বাহিনী। পাঁচ দিন আগে শেষ যে পথটি অবশিষ্ট ছিল, স

১২ ঘণ্টা আগে

কাতারের মধ্যস্থতায় ট্রাম্পের কাছে ৭টি শর্ত পাঠাল তেহরান, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধ’

সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মহসিন রেজাই স্পষ্ট করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ধরনের আলোচনা বা সমঝোতায় পৌঁছাতে ইরান তার শর্তগুলো নির্ধারণ করে দিয়েছে। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে—সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা, অবরুদ্ধ

১৩ ঘণ্টা আগে

সৌদির সঙ্গে এফ-৩৫ চুক্তি: যুক্তরাষ্ট্রের কাছে ‘ক্ষতিপূরণ’ হিসেবে নতুন অস্ত্র চায় ইসরায়েল

ইসরায়েলি কর্মকর্তারা ওয়ালাকে বলেছেন, সৌদি আরবকে এফ-৩৫ দেওয়া হলেও ইসরায়েলের ‘কোয়ালিটেটিভ অপারেশনাল অ্যাডভান্টেজ’ বা গুণগত সামরিক সুবিধা বজায় থাকবে। তাদের যুক্তি, এ সুবিধা শুধু যুদ্ধবিমানটির ওপর নির্ভর করে না, বরং ইসরায়েলি পাইলটদের ব্যাপক যুদ্ধ-অভিজ্ঞতা এবং এফ-৩৫-এর সঙ্গে ইসরায়েলি তৈরি অস্ত্র ও প্রযুক

১৪ ঘণ্টা আগে
Advertisement