১০ দিনের মধ্যে পরমাণু চুক্তি হতে হবে— ইরানকে আলটিমেটাম ট্রাম্পের

ডেস্ক, রাজনীতি ডটকম
আয়াতুল্লাহ আলী খামেনি ও ডোনাল্ড ট্রাম্প

আগামী ১০ দিনের মধ্যে পরমাণু চুক্তি করতে ইরানকে আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন, এই সময়ের মধ্যে পরমাণু চুক্তি না হলে ইরানের সঙ্গে খারাপ কিছু ঘটতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালাবে কি না, তা এই ১০ দিনের মধ্যেই জানা যাবে।

বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে ট্রাম্প গঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় এ সময় বেঁধে দেওয়ার কথা জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, গত বছর ইরানের তিনটি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা না চালালে তেহরানের হুমকি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা বাধাগ্রস্ত করত। যুক্তরাষ্ট্রকে হয়তো এখন আরও এক ধাপ এগোতে হবে। না-ও হতে পারে। হয়তো একটি চুক্তি হবে। আগামী ১০ দিনের মধ্যেই সম্ভবত তা জানা যাবে।

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই সামরিক প্রস্তুতির ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, তেহরান থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের সংবেদনশীল পারচিন সামরিক স্থাপনার ওপর কংক্রিটের শক্ত ঢাল তৈরি করেছে ইরান।

নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, আকাশপথে হামলা ঠেকাতে এটি করা হয়েছে। ছবিতে আরও দেখা যায়, ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন পুনর্নির্মাণের পর মাটি ও কংক্রিট দিয়ে ঢেকে ফেলা হয়েছে। এ ছাড়া পারমাণবিক স্থাপনাগুলোর কাছেও প্রতিরক্ষা জোরদার করেছে ইরান।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ছে গত কিছুদিন ধরেই। আলোচনার মাধ্যমে সমঝোতার চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যে বিমান ও নৌ বাহিনীর উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। জবাবে চীন ও রাশিয়াকে সঙ্গে নিয়ে ওমান সাগর ও ভারত মহাসাগরে যৌথ নৌ মহড়া চালায় ইরান। এমনকি হরমুজ প্রণালি বন্ধ করে মহড়া চালিয়েছে আইআরজিসিও।

ইরান ইস্যুতে সামরিক উত্তেজনা বাড়লে মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিণতি হতে পারে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় কমিশনের মুখপাত্র আনোয়ার এল আনৌনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যেকোনো সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করবে। সব পক্ষকে সংযম ও আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

এদিকে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে ইরাকের উত্তরাঞ্চলের এরবিল ঘাঁটি থেকে কিছু সদস্যকে সরিয়ে নিয়েছে জার্মানি। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

নির্বাচনে রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প

ট্রাম্পের পরিকল্পনাটি বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে যখন পণ্যের দাম বাড়ছে, যার পেছনে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সঙ্গে শুরু করা যুদ্ধের প্রভাব রয়েছে। ইরান এর পালটা পদক্ষেপ হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও মিত্রদের লক্ষ্য করে হামলা

১৪ ঘণ্টা আগে

যুদ্ধে টিকতে না পেরে মার্কিন নির্বাচনে প্রভাব ফেলতে মরিয়া ইরান: ট্রাম্প

ছয় মাস ধরে চলা এই যুদ্ধে গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরান নৌযানকে লক্ষ্য করে সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় আবারও হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প।

১৮ ঘণ্টা আগে

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা: একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

আমেরিকান কর্মকর্তাদের মতে, লোহিত সাগর ও হরমুজ প্রণালির কাছে ১০টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে সম্প্রতি পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে অন্তত এক নাবিক নিহত এবং একজন নিখোঁজ হন। এর পরই মার্কিন ঘাঁটিতে হামলা জোরদার করে ইরান।

১৮ ঘণ্টা আগে

ফিলিপাইনে ফেরিতে আগুন: নিহত ৫, নিখোঁজ অন্তত ৮৭ জন

কোস্টগার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব ফেরিতে থাকা মোট আরোহীর সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পরপরই উদ্ধার কাজ জোরদার করা হয়েছে। কোড়ন এলাকাটি স্বচ্ছ নীল পানি ও প্রবাল প্রাচীরের জন্য বিশ্বজুড়ে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হওয়ায়, নিখোঁজদের মধ্যে দেশি-বিদেশি পর্যটক থাকতে পারেন বলে ধারণা ক

১ দিন আগে
Advertisement