নিউইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়ক

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১৬: ৫৪
ব্রঙ্কসে ‘ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে’ নামের সড়কের ফলক উন্মোচন করা হয়। ছবি: সংগৃহীত

নিউইয়র্কে দায়িত্ব পালনকালে বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের নামে একটি সড়কের নামকরণ করেছে শহর কর্তৃপক্ষ।

শনিবার ব্রঙ্কসে ‘ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে’ নামের সড়কের ফলক উন্মোচন করা হয়।

২০২৫ সালের ২৮ জুলাই ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউ এলাকায় এক সশস্ত্র হামলায় দিদারুল ইসলাম নিহত হন। হামলাকারী একটি ভবনে গুলি চালালে তিনি তাকে থামানোর চেষ্টা করেন। সেই সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান এই এনওয়াইপিডি কর্মকর্তা।

পরে তার সাহসিকতার স্বীকৃতিস্বরূপ নিউইয়র্ক পুলিশ বিভাগ তাকে মরণোত্তর ‘ডিটেকটিভ ফার্স্ট গ্রেড’ পদে উন্নীত করে। এরপর তাঁর স্মরণে সড়কের নামকরণের সিদ্ধান্ত নেয় নিউইয়র্ক সিটি।

অনুষ্ঠানে এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিস, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, দিদারুলের পরিবারের সদস্য এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। জেসিকা টিস বলেন, দিদারুল এমন একজন কর্মকর্তা ছিলেন, যিনি নিউইয়র্ককে নিজের শহর হিসেবে গ্রহণ করেছিলেন এবং সেই শহরকে রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছেন।

দিদারুলের পরিবারের পক্ষ থেকে তার ছোট বোনের স্বামী ও এনওয়াইপিডির গোয়েন্দা কর্মকর্তা কামরুল হাসান বলেন, ব্রঙ্কসের বাংলাদেশি অধ্যুষিত পার্চেস্টার এলাকায় কোনো বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তির নামে সড়ক নামকরণের ঘটনা এটিই প্রথম। সড়কটি বিচ অ্যাভিনিউ ও ইস্ট ১৭২ স্ট্রিটের সংযোগস্থলে অবস্থিত।

অনুষ্ঠানে দিদারুলের স্ত্রী জামিলা ইসলাম ও তাদের তিন সন্তানও উপস্থিত ছিলেন।

মৌলভীবাজারের সন্তান দিদারুল ইসলাম ২০০৪ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ২০১৩ সালে তিনি নিউইয়র্ক পুলিশ বিভাগে যোগ দেন এবং পরিবারসহ ব্রঙ্কসে বসবাস করতেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে ‘ধ্বংসাত্মক’ জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জেনারেল আবদুল্লাহি বলেন, "ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো সম্ভাব্য হামলার জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। যেকোনো আগ্রাসন বা নিষ্ঠুরতার জবাব দেওয়া হবে দৃঢ় ও ধ্বংসাত্মকভাবে।"

১৭ ঘণ্টা আগে

মধ্য পেরুতে ৫.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি রয়েছে সতর্কতা

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের মাত্র ২২ কিলোমিটার গভীরে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূপৃষ্ঠের কাছাকাছি বা অগভীর উৎপত্তিস্থল হওয়ার কারণে কম্পনের তীব্রতা অনেক বেশি ছিল এবং পুরো অঞ্চলজুড়ে এটি বেশ জোরালোভাবে অনুভূত হয়েছে। আতঙ্কিত বাসিন্দাদের অনেকেই এ সময় ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।

১৭ ঘণ্টা আগে

যুদ্ধের মাঝেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খুজেস্তানের সালান্দ এলাকায়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্রস্থল।

১৯ ঘণ্টা আগে

মার্কিন মিত্রদের ওপর হামলা বাড়াল ইরান, দ্বিতীয় সপ্তাহে গড়াল নতুন সংঘাত

ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন দফার হামলা দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। এর পালটা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। একই সঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিকে ঘিরেও সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে।

১ দিন আগে