ডেস্ক, রাজনীতি ডটকম

সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলের বিমান হামলায় ইরানের পাঁচ সামরিক উপদেষ্টা নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন সেনা। এক বিবৃতিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।
বিবৃতিতে বলা হয়েছে, শনিবার ইসরাইলি হামলায় ইরানের পাঁচ সামরিক উপদেষ্টার পাশাপাশি সিরিয়ারও কয়েকজন সেনা নিহত হয়েছেন।
রাজধানীর মেজ্জা এলাকার একটি তিনতলা বাড়িতে ইসরাইল এ হামলা চালায়। মেজ্জা এলাকায় কয়েকটি দেশের কূটনৈতিক মিশন রয়েছে। ইসরাইল দীর্ঘদিন ধরে সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র ও বিমানহামলা চালিয়ে আসছে।
আইআরজিসির বিবৃতিতে দামেস্কে নিহত সেনা উপদেষ্টাদের নাম জানানো হয়েছে। তারা হলেন- হুজ্জাতুল্লাহ ওমিদভার, আলী আগাযাদে, হোসেইন মোহাম্মাদি, সাঈদ কারিমি এবং মোহাম্মাদ আমিন সামাদি।
এর আগে গেলো ২৫ ডিসেম্বর সিরিয়ায় ইসরাইলের গুপ্তহত্যার শিকার হন ইরানের কুদস ফোর্সের শীর্ষ পর্যায়ের কমান্ডার ব্রিগেডের জেনারেল সাইয়্যেদ রাজি মুসাভি। এর কিছুদিনের মধ্যেই এই হামলা চালালো ইসরাইল।
এদিকে ইরানের পাঁচ সামরিক উপদেষ্টাকে হত্যা করায় এর নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, উপযুক্ত সময় ও স্থানে এই সংগঠিত সন্ত্রাসী হামলার জবাব দেবে তেহরান।

বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজকে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বলেছেন, কট্টরপন্থিদের একটি 'পথভ্রষ্ট' গোষ্ঠী বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছিল বলে তেহরান জানিয়েছে।
৫ ঘণ্টা আগে
কিউবার রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা ইউনিয়ন ইলেক্ট্রিকা দে কিউবা জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় এই বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। সরকারের পক্ষ থেকে এর সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা না দেওয়া হলেও বছরের শুরু থেকে এ নিয়ে দেশটিতে চারবার সম্পূর্ণ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটল। ১৯৬০ থেকে ১৯৮০ সালের মধ্যবর্ত
৬ ঘণ্টা আগে
ভূমিকম্পবিদরা জানিয়েছেন, মিয়ানমার ভৌগোলিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত। দেশটি মূলত ভারতীয়, ইউরেশীয়, সুন্দা এবং বার্মা—এই চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই চার প্লেটের সংযোগস্থলে থাকায় এখানে প্রতিনিয়ত ভূগর্ভস্থ সক্রিয় প্রক্রিয়া সচল থাকে। ফলে দেশটির দীর্ঘ উপকূলরেখা বরাবর ম
৬ ঘণ্টা আগে
ইউক্রেন ও যুক্তরাষ্ট্র পিএসি-৩ প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদনের লাইসেন্স নিয়ে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ক্ষেপণাস্ত্রগুলোর গুরুত্বপূর্ণ সরবরাহ আগামী কয়েক দিনের মধ্যে ইউক্রেনে পৌঁছাবে।
১৭ ঘণ্টা আগে