ডেস্ক, রাজনীতি ডটকম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে জ্বালানি সাশ্রয় ও দামের অস্থিরতা সামাল দিতে হোম অফিস পদ্ধতি চালুর নির্দেশ দিয়েছে থাইল্যান্ড ও ভিয়েতনাম। দেশ দুটির সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মঙ্গলবার বাসা থেকে অফিস করার আহ্বান জানানো হয়েছে।
এক বিবৃতিতে থাই কর্তৃপক্ষ জানিয়েছে, সরকার সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে চায়। তাই, যেসব ক্ষেত্রে রিমোট ওয়ার্ক সম্ভব সেখানে এই পদ্ধতি চালু করা উচিত। জ্বালানি সাশ্রয়ের জন্য সরকারি দপ্তরগুলোর শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসে নির্ধারণেরও নির্দেশ দেওয়া হয়েছে।
গত সপ্তাহে ব্যাংকক জানিয়েছিল, তাদের কাছে দুই মাসের জ্বালানি তেলের মজুত আছে। অভ্যন্তরীণ মজুত ধরে রাখতে তারা রপ্তানি স্থগিত রেখেছে। আগামী ১৫ দিনের জন্য ডিজেলের দাম প্রতি লিটারে ৩০ বাথ-এর নিচে নির্ধারণ করে দেওয়া হয়েছে।
অন্যদিকে প্রতিবেশী ভিয়েতনাম বিভিন্ন আমদানিকৃত পেট্রোলিয়াম পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে নিয়েছে। সরকারের ওয়েবসাইটে জানানো হয়েছে, তেলের চাহিদা কমাতে তারা কোম্পানিগুলোকে সুযোগ থাকলে বাসা থেকে কাজ করার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে। ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে গণপরিবহন বা সাইকেল ব্যবহারের পরামর্শও দিয়েছে হ্যানয়।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের প্রভাবে ভিয়েতনামে পেট্রলের দাম ২০ শতাংশের বেশি বেড়েছে। মঙ্গলবার দেশটির ফিলিং স্টেশনগুলোতে কয়েক হাজার মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে।

বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের ১৬টি দেশে উৎপাদন খাত নিয়ে নতুন বাণিজ্য তদন্ত শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত তাঁর আগের শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল করার পর এই পদক্ষেপ নেওয়া হলো।
১ দিন আগে
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, পুরনো ও ত্রুটিপূর্ণ সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি ইরানি ঘাঁটিকে নিশানা করতে গিয়ে 'ভুলবশত' বিদ্যালয়টিতে আঘাত হানে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এই তথ্য ফাঁসের পর বিশ্বজুড়ে তীব্র অস্বস্তিতে পড়েছে ট্রাম্প প্রশাসন, যদিও বিষয়টি এখনো তদন্তাধীন বলে দাবি করছে পেন্টাগন।
১ দিন আগে
যৌথ বিবৃতিতে মন্ত্রীরা জানান, তারা ইসরায়েলের এই অবৈধ ও অযৌক্তিক পদক্ষেপের পাশাপাশি আল-আকসা মসজিদ বা আল-হারাম আল-শরিফে ফিলিস্তিনিদের ওপর চলমান উস্কানিমূলক আচরণের তীব্র নিন্দা জানাচ্ছেন। তারা স্পষ্টভাবে উল্লেখ করেন যে, অধিকৃত জেরুজালেম কিংবা এর ইসলামি ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর ওপর ইসরায়েলের কোনো
১ দিন আগে
ঘরবাড়ি ছাড়া লাখো শিশুর শিক্ষাজীবন ও নিরাপত্তা যখন চরম অনিশ্চয়তার মুখে, তখন বিশ্বনেতাদের দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়ে ইউনিসেফ সতর্ক করেছে—এই সহিংসতা অবিলম্বে বন্ধ না হলে নিহতের মিছিল আরও দীর্ঘ হবে।
১ দিন আগে