আল–আকসা মসজিদে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ মার্চ ২০২৬, ১১: ০১
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসে টানা ১২ দিন ধরে আল-আকসা মসজিদ বন্ধ রাখার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মুসলিম বিশ্বের প্রভাবশালী ৮টি দেশ। কাতার, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানসহ আটটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও ধর্মীয় স্বাধীনতার চরম লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

বুধবার (১১ মার্চ) প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, জেরুজালেমের পবিত্র উপাসনালয়ে ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দেওয়া ঐতিহাসিক স্থিতাবস্থার পরিপন্থী এবং ইবাদতের অধিকারের ওপর এক 'নির্লজ্জ আঘাত'। অবিলম্বে মসজিদের গেটগুলো খুলে দিতে এবং দখলদার শক্তির এমন উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

যৌথ বিবৃতিতে মন্ত্রীরা জানান, তারা ইসরায়েলের এই অবৈধ ও অযৌক্তিক পদক্ষেপের পাশাপাশি আল-আকসা মসজিদ বা আল-হারাম আল-শরিফে ফিলিস্তিনিদের ওপর চলমান উস্কানিমূলক আচরণের তীব্র নিন্দা জানাচ্ছেন। তারা স্পষ্টভাবে উল্লেখ করেন যে, অধিকৃত জেরুজালেম কিংবা এর ইসলামি ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আল-আকসা মসজিদ এলাকাটি সম্পূর্ণভাবে এবং একচেটিয়াভাবে মুসলিমদের জন্য। জর্ডানের ওয়াকফ ও ইসলামি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ ‘জেরুজালেম এনডাউমেন্টস অ্যান্ড আল-আকসা মস্ক অ্যাফেয়ার্স’ বিভাগই এই মসজিদের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার একমাত্র আইনগত কর্তৃপক্ষ।

মন্ত্রীরা দখলদার শক্তি হিসেবে ইসরায়েলকে অবিলম্বে আল-আকসা মসজিদের গেটগুলো খুলে দেওয়ার এবং ইবাদতকারীদের বাধা না দেওয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে ইসরায়েলকে এসব নিয়ম লঙ্ঘন বন্ধে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মার্কিন ক্ষেপণাস্ত্রেই ধ্বংস হয় ইরানের প্রাথমিক স্কুল: প্রাথমিক তদন্ত

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, পুরনো ও ত্রুটিপূর্ণ সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি ইরানি ঘাঁটিকে নিশানা করতে গিয়ে 'ভুলবশত' বিদ্যালয়টিতে আঘাত হানে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এই তথ্য ফাঁসের পর বিশ্বজুড়ে তীব্র অস্বস্তিতে পড়েছে ট্রাম্প প্রশাসন, যদিও বিষয়টি এখনো তদন্তাধীন বলে দাবি করছে পেন্টাগন।

১ দিন আগে

মধ্যপ্রাচ্য সংঘাতে ১১০০ শিশু হতাহত: ইউনিসেফ

ঘরবাড়ি ছাড়া লাখো শিশুর শিক্ষাজীবন ও নিরাপত্তা যখন চরম অনিশ্চয়তার মুখে, তখন বিশ্বনেতাদের দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়ে ইউনিসেফ সতর্ক করেছে—এই সহিংসতা অবিলম্বে বন্ধ না হলে নিহতের মিছিল আরও দীর্ঘ হবে।

১ দিন আগে

ইরানের স্কুলে হামলা: পেন্টাগনের কাছে জবাব চান ডেমোক্র্যাটরা

মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, দেশটির সামরিক তদন্তকারীরা ধারণা করছেন এই হামলার পেছনে মার্কিন বাহিনীই দায়ী হতে পারে। তবে পেন্টাগন এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে।

১ দিন আগে

দুবাইয়ে আবাসিক ভবনে ড্রোন হামলা

‘কর্তৃপক্ষ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে এবং সব বাসিন্দা নিরাপদ রয়েছেন। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’ তবে ড্রোনটি কোথা থেকে এসেছে, সে বিষয়ে ওই পোস্টে কিছু উল্লেখ করা হয়নি।

১ দিন আগে