এক দিনের ব্যবধানে ফের গাজার ত্রাণকেন্দ্রে গুলি, নিহত ২৭

ডেস্ক, রাজনীতি ডটকম
রোববারের পর মঙ্গলবারের হামলায় ফের ২৭ জন নিহত হয়েছেন গাজার একটি ত্রাণকেন্দ্রে। ছবি: রয়টার্স

গাজার ত্রাণকেন্দ্রে আবারও ইসরায়েলের হামলার অভিযোগ পাওয়া গেছে। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এবার গুলিতে ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৯০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

গাজার কোনো ত্রাণকেন্দ্রে তিন দিনের মধ্যে মধ্যে এটি দ্বিতীয় প্রাণঘাতি ঘটনা। একদিন আগেই একই ধরনের ঘটনায় আরও ৩১ প্রাণহানির খবর মিলেছিল। সে ঘটনায় জাতিসংঘ মহাসচিব নিরপেক্ষ তদন্তের আহ্বানও জানিয়েছেন।

বিবিসির খবরে বলা হয়, মঙ্গলবার (৩ জুন) গাজার দক্ষিণাঞ্চলে রাফাহ শহরে ত্রাণকেন্দ্রটিতে ওই ঘটনার সময় লোকজন ত্রাণের জন্য অপেক্ষমান ছিল। তবে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, কয়েকজন সন্দেহভাজনকে চিহ্নিত করার পর তারা গুলি চালিয়েছে।

তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) জানিয়েছে, তারা কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই ত্রাণ বিতরণ করেছে। আগের ঘটনার ক্ষেত্রেও তারা একই ধরনের বিবৃতি দিয়েছিল।

তবে জিএইচএফ যে খাবার বিতরণ করেছে সেগুলো রান্না করে খেতে হবে। গাজায় মানুষের এখন রান্নার সুবিধা কতটা আছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এর আগে গত রোববার গাজার একটি ত্রাণকেন্দ্রে গুলির ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত জিএইচএফ পরিচালিত রাফাহ কেন্দ্রে মানুষ খাবারের জন্য অপেক্ষা করার সময় গুলির কথা জানিয়েছিলেন প্রত্যক্ষদর্শীরা।

রেড ক্রস জানিয়েছিল, রোববারের ওই হামলার পর ২১টি মরদেহ তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এ ছাড়া আহত অবস্থায় নেওয়া হয়েছিল আরও অন্তত ১৫৮ জনকে। তবে হামাস পরিচালিত সিভিল ডিফেন্স বলছে, অন্তত ৩১ জন নিহত হয়েছিলেন রোববারের হামলায়।

রোববারের এ হত্যার ঘটনায় ইসরায়েলের জড়িত থাকার অভিযোগ ওঠায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তবে ইসরায়েলি সেনাবাহিনী রোববার বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালানোর ঘটনা অস্বীকার করেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উদ্‌যাপন, ভাষণে কমিউনিজম নিয়ে ট্রাম্পের তোপ

কমিউনিজমকে যুক্তরাষ্ট্রের জন্য নতুন হুমকি আখ্যা দিয়ে ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল অংশকে ইঙ্গিত করে তিনি তীব্র আক্রমণ শানান। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রে নতুন করে ‘কমিউনিস্ট হুমকি’ মাথাচাড়া দিয়ে উঠছে এবং এ ধরনের মতাদর্শের সমর্থকরাই ‘১৭৭৬ সালের ৪ জুলাইয়ের শত্রু’।

৮ ঘণ্টা আগে

তেহরানে রাষ্ট্রীয় মর্যাদায় খামেনির মরদেহ, সপ্তাহব্যাপী দাফন অনুষ্ঠান শুরু

বৃহস্পতিবার গভীর রাতে প্রথমবারের মতো খামেনির কফিন জনসাধারণের সামনে আনা হয়। এ সময় হাজারো ইরানি কান্নায় ভেঙে পড়েন। শোকগীতি গাওয়ার সঙ্গে তাল মিলিয়ে তারা দুলতে থাকেন এবং মাথায় আঘাত করতে থাকেন। কফিনের ওপর ফুল ছুড়ে দেওয়া হলে সেগুলো পরে জনতার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়।

৯ ঘণ্টা আগে

গালিবাফ-আরাগচিকে হত্যার ‘ষড়যন্ত্র’ ইসরায়েলের, সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র

গত এপ্রিলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার সময় ইরানের পক্ষে প্রতিনিধিত্বারীদের হত্যার ‘ষড়যন্ত্র’ করেছিল ইসরায়েল। আর এ বিষয়ে ইরানকে সতর্ক করে দিয়েছিল খোদ যুক্তরাষ্ট্র। বলেছিল, তেহরান যেন এ পরিকল্পনার বিষয়ে সজাগ থাকে।

১০ ঘণ্টা আগে

৪ মাস পর দাফন আলি খামেনির, ইরান বলছে যুদ্ধের কারণে দেরি

যুদ্ধকালীন নিরাপত্তা পরিস্থিতির কারণে তার প্রকাশ্য জানাজা ও দাফন স্থগিত রাখা হয়েছিল বলে দাবি করেছে তেহরান। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এখন দাফনের আনুষ্ঠানিকতা শুরু করেছে দেশটি।

১০ ঘণ্টা আগে