ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার পাল্টা জবাব হিসেবে তারা ওমান উপসাগর ও আশপাশের অঞ্চলে ইরানের পাঁচটি অপরিশোধিত তেলবাহী জাহাজ ধ্বংস করেছে।
ওয়াশিংটনের তথ্যমতে, গত দুই দিনে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দুই দফায় হামলার চেষ্টা করলেও মার্কিন যুদ্ধজাহাজটি সম্পূর্ণ অক্ষত থেকে টহল অব্যাহত রেখেছে এবং কোনো সেনাসদস্য আহত হননি। তবে সেন্টকম জানিয়েছে, মূল অভিযানের আগেই জাহাজগুলোর ক্রুদের নিরাপদে সরে যেতে বলা হয়েছিল।
এর জবাবে জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে আইআরজিসি। জর্ডানের সামরিক বাহিনীর দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এর ১৮টি ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করা হয় এবং বাকি দুটি জনহীন এলাকায় পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলে আইআরজিসির নৌবাহিনী কুয়েত ও বাহরাইন সংলগ্ন বন্দরে থাকা তেলবাহী জাহাজের ক্রুদের দ্রুত জাহাজ খালি করার নির্দেশ দিয়েছে এবং মার্কিন প্রতিশোধমূলক হামলার পর ওই অঞ্চলের জাহাজগুলোতে পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে।
সার্বিক বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, মার্কিন বাহিনীর ওপর হামলা কখনোই জবাবহীন থাকবে না এবং ইরান যতবার মার্কিন নৌযান লক্ষ্য করে হামলার চেষ্টা চালাবে, ততবারই তাদের তেলবাহী জাহাজ ধ্বংসের মুখে পড়বে।

জবাবে যুক্তরাজ্যের বিরুদ্ধে কড়া পালটা পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। একই সঙ্গে কয়েকজন ব্রিটিশ রাজনীতিক ও কর্মকর্তার ইসরায়েলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ফলে পশ্চিম তীরের বসতি ইস্যুতে ইসরায়েল ও তার কয়েকটি ঐতিহ্যগত পশ্চিমা মিত্রের মধ্যে কূট
১৯ ঘণ্টা আগে
ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার অভিযোগে স্থানীয় থানায় মামলা করতে যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ঘটনায় জড়িত কয়েকজনকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
১ দিন আগে
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল তুরকি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘এই সন্ত্রাসী গোষ্ঠীকে প্রতিহত করতে জোট প্রয়োজনীয় সব ধরনের অভিযান পরিচালনার ব্যবস্থা নেবে এবং তাদের বৈরী কর্মকাণ্ডের দৃঢ়ভাবে মোকাবিলা করবে।’
১ দিন আগে
জার্মানির মতো ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতিতেও যদি মূলধারার একটি ঐতিহ্যবাহী দল মাত্র কয়েক বছরের ব্যবধানে অর্ধেকের বেশি ভোট হারায় এবং কট্টর ডানপন্থি দল প্রায় অর্ধেক ভোট পায়, তাহলে ইউরোপের অন্যান্য সরকারের জন্য এর বার্তা স্পষ্ট।
১ দিন আগে