'শেখ হাসিনার পতন ঘনিয়ে আসা সম্পর্কে জানতো ভারত’

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কীভাবে শেখ হাসিনার পতন আন্দোলনে রূপ নিয়েছিল তা জানতো নয়া দিল্লি। কিন্তু শেখ হাসিনা তা বুঝতে চাননি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। শুক্রবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।

কীভাবে কোটা সংস্কার আন্দোলন ছড়িয়ে পড়েছিল সেই প্রশ্নের জবাবে পিনাক রঞ্জন চক্রবর্তী বলেছেন, ‘আমি বিশ্বাস করি সুপ্রিম কোর্টের রায়ের পর আন্দোলন বন্ধ হয়ে যেত, যেখানে কোটা মাত্র ৭ শতাংশে নামিয়ে আনা হয়েছিল। ওই আন্দোলনে তিন শতাধিক মানুষ নিহত হয়। এর পরে নয় দফা দাবি নিয়ে ফিরেছে আন্দোলনকারীরা। তারা মন্ত্রী, পুলিশ কমিশনার প্রমুখের পদত্যাগ চেয়েছিলেন। কেন তারা এমনটি চেয়েছিলে তা রহস্যময়। আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে, সেখানে অন্যান্য প্রভাব ছিল - বেশিরভাগ বিদেশী এবং কিছু অভ্যন্তরীণ। হাসিনা স্পষ্টতই তার মন্ত্রীদের বরখাস্ত করতে রাজি না হওয়ায় তারা আবার তাণ্ডব চালায়। এই সময়, আমি মনে করি, তাদের সমর্থনকারীরা খুব ভাল মদদ দিয়েছিল।’

সাবেক এই রাষ্ট্রদূত বলেন, ‘ঢাকামুখী পদযাত্রা ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি এতটা রাজনৈতিক হয়ে উঠল কেন? এটাও একটা প্রশ্ন। আমি বলব যে, শেষ পর্যন্ত সেনাবাহিনীই তাকে (শেখ হাসিনা) নিরাশ করেছিল এবং বলেছিল, আমরা আপনাকে রক্ষা করতে পারব না। আমরা এই বিক্ষোভকারীদের ওপর গুলি চালাতে পারব না।’

শেখ হাসিনার পতন ঘনিয়ে আসার ব্যাপারে ভারত জানতো কিনা সেই বিষয়ে পিনাক রঞ্জন বলেন, ‘বাংলাদেশে যা ঘটছে আমরা কি তা জানতাম? অবশ্যই, আমরা জানতাম। কিন্তু প্রশ্ন হলো শেখ হাসিনা তার পতন প্রত্যাশা করেছিলেন কিনা। আমার বোধ হয় যে, তিনি করেননি, সম্ভবত আপনি যদি ১৫ বছর ক্ষমতায় থাকেন তবে আপনি অনুভব করবেন যে সবকিছু ঠিক আছে।’

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ফ্রান্সের কট্টরপন্থি লা পেনের প্রেসিডেন্ট প্রার্থিতায় আদালতের ‘ধাক্কা’

আদালতের নতুন রায়ে লা পেনের জন্য আরেকটি বড় জটিলতা তৈরি হয়েছে। আদালত তিন বছরের কারাদণ্ড বহাল রাখলেও এর মধ্যে দুই বছর স্থগিত রাখা হয়েছে। বাকি এক বছর তাকে ইলেকট্রনিক অ্যাংকল ট্যাগ বা গোড়ালিতে ইলেকট্রনিক নজরদারি যন্ত্র পরে কাটাতে হবে। এর ফলে তিনি আইনিভাবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলেও বাস্তবে সারা দেশ

১৪ ঘণ্টা আগে

পর্যটকদের জন্য সৌদির ‘প্যাকেজ ভিসা’, এক আবেদনেই ভিসা-টিকিট-হোটেল

পর্যটকদের ভ্রমণ আরও সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করেছে সৌদি আরব। এই ব্যবস্থায় একই প্রক্রিয়ায় বিমান টিকিট, হোটেল বুকিং ও পর্যটন ভিসার আবেদন করা যাবে। চাইলে একই প্যাকেজে বিভিন্ন পর্যটন কার্যক্রম, অভিজ্ঞতা ও অনুষ্ঠানের টিকিটও যুক্ত করা যাবে।

১৮ ঘণ্টা আগে

আঙ্কারায় শুরু ন্যাটো সম্মেলন: কারা অংশ নিচ্ছেন, কী থাকছে আলোচনায়?

দুই দিনের এই সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোটভুক্ত দেশগুলোর ওপর প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ আরও জোরদার করেছেন। ট্রাম্পের এ চাপের প্রেক্ষাপটে ইউরোপের বিভিন্ন দেশ সম্মেলনে কয়েক বিলিয়ন ডলারের নতুন সামরিক চুক্তি ঘোষণার প্রস্তুতি নিয়েছে।

২০ ঘণ্টা আগে

ইউরোপ জুড়ে এবার দাবানলের তাণ্ডব, সরিয়ে নেওয়া হয়েছে হাজারও মানুষ

আগুন নিয়ন্ত্রণে শত শত দমকলকর্মী, অগ্নিনির্বাপণ বিমান ও হেলিকপ্টার মোতায়েন করা হলেও প্রবল বাতাস এবং আবারও তাপমাত্রা বাড়ার আশঙ্কায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।

২১ ঘণ্টা আগে