ডেস্ক, রাজনীতি ডটকম

প্রশান্ত মহাসাগরের দ্বীপ দেশ মার্শাল আইল্যান্ডসের জাতীয় পার্লামেন্ট ভবন আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। সংসদ ভবন নিতিজেলা দেশটির রাজনৈতিক কেন্দ্র হিসেবেই কাজ করে আসছিল। তবে এই পরিস্থিতিতে ছোট্ট দ্বীপদেশটির বেশ বড় ক্ষতিই হয়ে গেল।
মঙ্গলবার ভোররাতে 'নিতিজেলা' নামের ভবনটিতে আগুন লাগে এবং আগুন নিয়ন্ত্রণে আসার আগেই এর ব্যাপক ক্ষতি হয়।
মার্শাল আইল্যান্ডসের দমকল পরিষেবা এক টেলিফোন সাক্ষাৎকারে রয়টার্সকে জানায়, পার্লামেন্ট ভবনের অর্ধেক আগুনে পুড়ে গেছে।
ভবনটির বাকি অর্ধেকও আর ব্যবহার করা যাবে না বলে টেলিফোনে রয়টার্সকে জানিয়েছেন দেশটির এক পুলিশ কর্মকর্তা। পার্লামেন্টটি ধ্বংস হয়ে গেছে বলে নিশ্চিত করেছেন তিনি।
তিনি জানান, আগুন লাগার পর একটি ফায়ার ট্রাক এসে নেভানোর কাজ শুরু করে।
হাওয়াই ও অস্ট্রেলিয়ার মাঝামাঝি প্রশান্ত মহাসাগরের এই দ্বীপপুঞ্জটি প্রায় ২৯টি ছোট প্রবাল দ্বীপ নিয়ে গঠিত। দেশটির লোকসংখ্যা প্রায় ৪২ হাজার, যাদের অর্ধেকে রাজধানী মাজুরোতে বসবাস করে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘মুক্ত সম্পর্কের’ চুক্তিতে আবদ্ধ দেশটি সামরিক প্রবেশাধিকারের বিনিময়ে ওয়াশিংটন থেকে অর্থনৈতিক সহযোগিতা পেয়ে থাকে। দেশটি তাইওয়ানকে কূটনৈতিক স্বীকৃতি দিয়েছে।
প্রশান্ত মহাসাগরের মাঝামাঝি হাওয়াই ও অস্ট্রেলিয়ার মাঝামাঝি অবস্থিত মার্শাল দ্বীপপুঞ্জের মোট জনসংখ্যা প্রায় ৪২,০০০। যার বেশিরভাগই রাজধানী মাজুরোতে বসবাস করেন।
পার্লামেন্ট ভবনে আগুন লাগা প্রসঙ্গে মন্তব্যের অনুরোধে দেশটির প্রেসিডেন্ট হিলদা হাইনের মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি বলে রয়টার্স জানিয়েছে।

মঙ্গলবার জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। চলতি বছরের শুরু থেকে এই পর্যন্ত দেশটিতে ২৯ জন ত্রাণকর্মী নিহত হওয়ার পর এই অঞ্চলে মানবিক সহায়তাকর্মীদের নিরাপত্তা পরিস্থিতি আরও চরম সংকটে পড়ল।
১২ ঘণ্টা আগে
সাধারণত ভূমিকম্পের পর প্রথম তিন দিন উদ্ধার কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলে ধরা হয়, যখন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের জীবিত পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তারও অনেক পরে এই শিশুকে জীবিত উদ্ধার করা হলো।
১২ ঘণ্টা আগে
ভারতের মহারাষ্ট্র রাজ্যের খড়কওয়াসলা ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক শিক্ষার্থী ধীরাজ শেঠ ১৯৮৬ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। প্রায় চার দশকব্যাপী ক্যারিয়ারে তিনি অপারেশনাল, কৌশলগত, সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন এবং ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি ও
১২ ঘণ্টা আগে
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ভবন ধসে পড়ার প্রায় ২৪ ঘণ্টা পর থেকেই এলাকাগুলোতে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। দিন যত যাচ্ছে, ভেঙে পড়া ভবনের চারপাশে লাশের পচা গন্ধ তত তীব্র হচ্ছে। তবে এমন অসহনীয় দুর্গন্ধের মধ্যেও প্রিয়জনদের ফিরে পাওয়ার আশায় ধ্বংসস্তূপের পাশ থেকে সরছেন না স্বজনেরা।
১২ ঘণ্টা আগে