ডেস্ক, রাজনীতি ডটকম

ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘ফলপ্রসূ’ বৈঠকের পর ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে মিলল ‘অগ্রগতি’র খবর। শুধু মিলল না যুদ্ধবিরতির সুনির্দিষ্ট ঘোষণা। তবে কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই ‘হাইভোল্টেজ’ বৈঠক একেবারেই নিস্ফলা?
সেটি বলার সুযোগ আপাতত এখনই নেই। তবে এই দুই বৈঠকের ফলের জন্য অপেক্ষা করতে হবে তৃতীয় একটি বৈঠকের ওপর, যে বৈঠকে পুতিন আর জেলেনস্কিকে সামনাসামনি নিয়ে বসবেন ট্রাম্প। এককভাবে পুতিন ও জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে বসে যে সমাধানে পৌঁছাতে পারেননি, সামনাসামনি বসে তাদের মুখ থেকেই সেই সমাধান বের করে আনতে পারলেই সফল হবেন ট্রাম্প।
এ বৈঠকের দিন-তারিখ নিয়ে অবশ্য কোনো তরহ্য মেলেনি। নির্ধারণ হয়নি বৈঠকের স্থানও। তবে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস আভাস দিয়েছেন, সপ্তাহ দুয়েকের মধ্যেই ত্রিপাক্ষিক বৈঠকটি হতে পারে।
সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউজে প্রথমে জেলেনস্কি ও পরে ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠকের পর রাশিয়া-ইউক্রেনের প্রেসিডেন্টকে নিয়ে তৃতীয় এ বৈঠক আয়োজনে ট্রাম্পের পরিকল্পনা সামনে এসেছে।
এ দিন বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শুরু করেন ট্রাম্প। ঘণ্টাদুয়েক এ বৈঠকের পর জেলেনস্কির সঙ্গে ওয়াশিংটন যাওয়া ইউরোপীয় নেতাদের সঙ্গে বসেন ট্রাম্প। দুই বৈঠক চলে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা।
বৈঠক দুটি শেষ হওয়ার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোসালে মুখ খোলেন ট্রাম্প। জানান পুতিন ও জেলেনস্কির সম্ভাব্য বৈঠকের কথা। ট্রাম্প বলেন, পুতিন ও জেলেনস্কির মধ্যে একটি বৈঠক আয়োজনের কাজ শুরু করে দিয়েছেন তিনি।
ট্রাম্প আরও বলেন, জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনার মাঝপথেই তিনি পুতিনকে ফোন করে এই ত্রিপাক্ষিক বৈঠক নিয়ে কথা বলেছেন।
বৈঠক শেষে হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি বলেন, পুতিনের সঙ্গে ‘যত দ্রুতসম্ভব’ বৈঠকের ব্যাপারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে আমাদের যুদ্ধবিরতির প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন সত্যিকারের শান্তি।
জেলেনস্কি আরও বলেন, পুতিনের সঙ্গে যেকোনো ফরম্যাটে আলোচনার জন্য ইউক্রেন প্রস্তুত। তবে রাশিয়া ও ইউক্রেনের কোনো ধরনের পূর্বশর্ত ছাড়াই আলোচনায় বসা উচিত বলে মন্তব্য করেন তিনি।
গত কয়েক মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে মনোযোগী হয়েছেন ইউরোপীয় নেতারাও। সোমবারও ওয়াশিংটনে উপস্থিত ছিলেন তারা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লায়েন ও ন্যাটো মহাসচিব মার্ক রুটে পরে বৈঠক করেন ট্রাম্পের সঙ্গে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, নিরাপত্তার নিশ্চয়তা এলে এবং রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক হলে সেটি হবে ‘ঐতিহাসিক অগ্রগতি’।
এর আগে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের অবসান ঘটাতে গত শুক্রবার আলাস্কায় পুতিনকে নিয়ে বৈঠকে বসেন ট্রাম্প। সাড়ে তিন ঘণ্টা ধরে বৈঠক চললেও সাড়ে তিন বছরের যুদ্ধ বন্ধে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি দুই নেতা।
ওই বৈঠকের পরই জেলেনস্কিকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান ট্রাম্প। তার সেই আমন্ত্রণেই সোমবার ওয়াশিংটনে পা পড়ে জেলেনস্কির।

এই চুক্তির আওতায় লেবাননে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যকার চলমান যুদ্ধেরও অবসান ঘটবে। একটি ইসরায়েলি সূত্রের দাবি, গতকাল শনিবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে এই শর্তটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
১ দিন আগে
রেলওয়ে কর্মকর্তাদের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস পাকিস্তান (এপিপি) জানিয়েছে, শাটল ট্রেনটি কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল। সকাল ৮টার কিছুক্ষণ পর চামান ফটকের কাছে বিস্ফোরণটি ঘটে। এতে ট্রেনের কয়েকটি বগি, আশপাশের বাড়িঘর ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে
১ দিন আগে
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, 'আজ থেকে ইতামার বেন-গভিরকে ফরাসি ভূখণ্ডে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হলো।' তিনি অভিযোগ করেন, ওই ভিডিওতে ফরাসি ও ইউরোপীয় নাগরিকদের প্রতি তার 'নিন্দনীয় আচরণ' দেখা গেছে, যারা ওই ত্রাণবাহী ফ্লোটিলার অংশ ছিলেন।
১ দিন আগে
ভূতাত্ত্বিকভাবে সক্রিয় একাধিক ফল্ট লাইনের ওপর অবস্থান করায় তুরস্কে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। দেশটি এখনো ২০২৩ সালের ভয়াবহ ভূমিকম্পের ক্ষত সামলাচ্ছে, যেখানে দক্ষিণ তুরস্ক ও উত্তর সিরিয়ায় ৫০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।
২ দিন আগে