ইমরান খানের আরও ২ বোন আটক

ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই বোন উজমা খান ও নরিন নিয়াজিকে ৩০ দিনের জন্য আটক করা হয়েছে।

সোমবার লাহোরের ডেপুটি কমিশনারের (ডিসি) কার্যালয় তাদের আটকের আদেশ দেয়। আদেশ অনুযায়ী, উজমা ও নরিনকে লাহোরের কোট লাখপত কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধানে রাখা হবে।

এর আগে রোববার ইমরানের আরেক বোন আলিমা খানকেও একই মেয়াদে আটক করা হয়। পাঞ্জাবের জনশৃঙ্খলা আইন বা এমপিওর আওতায় তিন বোনের বিরুদ্ধে এই আটকাদেশ দেওয়া হয়েছে।

ডিসির আদেশে উজমা ও নরিনকে জননিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ২০২৩ সালের ৯ মে পিটিআইয়ের বিক্ষোভে অংশ নেওয়া এবং দলীয় কর্মীদের সরকারি ও জনসম্পত্তি ক্ষতিগ্রস্ত করতে উৎসাহিত করার অভিযোগ আনা হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও জনসভায় কর্মীদের সংগঠিত করে ভবিষ্যতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর আশঙ্কা রয়েছে।

তবে পিটিআইয়ের মুখপাত্র শেখ ওয়াকাস আকরাম অভিযোগ করেছেন, উজমা ও নরিনকে তাদের সন্তানদের সঙ্গে আটক করে সাঁজোয়া গাড়িতে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। দলটি এ পদক্ষেপের নিন্দা জানিয়ে একে রাজনৈতিক হয়রানি ও মৌলিক অধিকারের লঙ্ঘন বলে দাবি করেছে।

ইমরানের ছেলে কাসিম খানও তার ফুফুদের ‘অপহরণ’ করা হয়েছে বলে অভিযোগ করেছেন।

পিটিআইয়ের ২৭ সেপ্টেম্বরের দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদমুখী মার্চের আগে ইমরানের তিন বোনকে আটকের ঘটনা ঘটল। কর্মসূচিতে ইমরানের মুক্তি এবং সংবিধানের প্রাধান্য প্রতিষ্ঠার দাবি জানিয়েছে দলটি।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

রাশিয়ার নির্বাচনে রেকর্ড ভোট, বড় ব্যবধানে এগিয়ে পুতিনের দল

ভোট শেষে প্রকাশিত একাধিক এক্সিট পোলে উঠে এসেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া অন্য দলগুলোর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রাথমিক গণনাতেও দলটি ৫৭ শতাংশের বেশি ভোট পেয়ে শীর্ষে রয়েছে। ফলে ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম রুশ পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের আধিপত্য বজায় থাকারই আভাস

৬ ঘণ্টা আগে

দখল করা ইউক্রেনীয় অঞ্চলেও রুশ নির্বাচন, মস্কোয় ড্রোন হামলা ইউক্রেনের

রাশিয়ার জন্য এবারের নির্বাচন আরও তাৎপর্যপূর্ণ। কারণ এটি ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম জাতীয় সংসদ নির্বাচন। যুদ্ধবিরোধী একমাত্র নিবন্ধিত দল ইয়াবলোকোকে কার্যত এ নির্বাচনি লড়াই থেকে বাইরে রাখা হয়েছে। বিরোধী কয়েকজন নেতা কারাগারে বা নির্বাসনে রয়েছেন।

১৭ ঘণ্টা আগে

যুদ্ধ-সংকটে নিউইয়র্কে বিশ্বনেতারা, আলোচনার কেন্দ্রে ইরান-গাজা-ইউক্রেন

অধিবেশনে আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সাধারণ বিতর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমানও এতে অংশ নেবেন। এর জন্য সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা থেকে নিউইয়র্কের পথে রওয়ানা হওয়ার কথা রয়েছে তার।

১৭ ঘণ্টা আগে

ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার পিটিআইয়ের পাঞ্জাবের মুখপাত্র জানান, লাহোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

১ দিন আগে
Advertisement