ট্রাম্পের ২০ দফা গাজা পরিকল্পনায় অনুমোদন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১১: ৪৪
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা অনুমোদন পেয়েছে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা ‘গাজা শান্তি পরিকল্পনা’য় অনুমোদন দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। গাজায় বিদেশি বাহিনী মোতায়েন, নিরস্ত্রীকরণ, স্থায়ী যুদ্ধবিরতি থেকে শুরু করে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে প্রস্তাবে।

এ পরিকল্পনায় ফিলিস্তিনি ভূখণ্ডে একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী (আইএসএফ) মোতায়েনের কথা বলা হয়েছে, যা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। অন্যদিকে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনার প্রস্তাবের বরাবরই বিরোধী ইসরায়েল।

বিবিসির খবরে বলা হয়েছে, সোমবার (১৭ নভেম্বর) নিরাপত্তা পরিষদে প্রস্তাবটির পক্ষে ভোট দেয় যুক্তরাজ্য, ফ্রান্স ও সোমালিয়াসহ ১৩টি দেশ। কোনো দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়নি। ভোটদানে বিরত ছিল রাশিয়া ও চীন।

ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে বলা হয়েছে, আন্তর্জাতিক বাহিনী আইএসএফের অন্যতম দায়িত্ব হবে ‘অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে থাকা অস্ত্র স্থায়ীভাবে অপসারণ’। হামাসও রয়েছে এসব বাহিনীর মধ্যে।

এ বাহিনী ইসরায়েল ও গাজার দক্ষিণ দিকের প্রতিবেশী মিশরের সঙ্গে কাজ করবে বলে উল্লেখ করা হয়েছে পরিকল্পনায়। যুক্তরাষ্ট্র বলছে, কয়েকটি দেশ এই বাহিনীতে অবদান রাখতে আগ্রহ দেখিয়েছে।

হামাস এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। টেলিগ্রামে এক বার্তায় সংগঠনটি বলেছে, এ পরিকল্পনা গাজার ওপর একটি আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপিয়ে দিচ্ছে, যা আমাদের জনগণ ও গোষ্ঠীগুলো প্রত্যাখ্যান করে। আন্তর্জাতিক বাহিনীকে গাজার ভেতরে দায়িত্ব দেওয়া হলে এবং প্রতিরোধ শক্তিকে নিরস্ত্র করা হলে তা আর নিরপেক্ষ উদ্যোগ থাকবে না, বরং সরাসরি (ইসরায়েলি) দখলদারদের পক্ষ হয়ে দাঁড়াবে।

ট্রাম্পের প্রস্তাবে গাজায় নতুনভাবে প্রশিক্ষিত একটি ফিলিস্তিনি পুলিশ বাহিনী গঠনের কথাও বলা হয়েছে, যে কাজটি এখন হামাস করে আসছে।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ নিরাপত্তা পরিষদকে বলেন, আইএসএফের দায়িত্ব হবে এলাকা সুরক্ষিত করা, গাজাকে নিরস্ত্রীকরণে সহায়তা করা, সন্ত্রাসী অবকাঠামো ভেঙে দেওয়া, অস্ত্র অপসারণ এবং ফিলিস্তিনি বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।

পরিকল্পনার প্রথম ধাপ গত ১০ অক্টোবর কার্যকর হয়। এর আওতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মি ও আটক ব্যক্তিদের হস্তান্তর শুরু হয়। ট্রাম্পের পরিকল্পনায় তার নিজের নেতৃত্বে একটি ‘বোর্ড অব পিস’ গঠনের কথাও বলা হয়েছে। আরও বলা হয়েছে, গাজা পুনর্গঠনের অর্থায়ন আসবে বিশ্বব্যাংকের সহায়তায় গঠিত একটি ট্রাস্ট ফান্ড থেকে।

ট্রাম্পের ওই প্রস্তাবে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনার কথাও বলা হয়েছে। ইসরায়েল বরাবরই এ ধরনের যেকোনো সম্ভাবনার বিরোধিতা করে আসছে। তবে আরব দেশগুলোর চাপের মুখে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের এ সম্ভাবনার কথা ট্রাম্প পরিকল্পনায় উল্লেখ করেছেন বলে ধারণা বিশেষজ্ঞদের।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলা হলে প্রায় ১২০০ ইসরায়েলি প্রাণ হারান, জিম্মি করা হয় ২৫১ জনকে। এর প্রতিশোধ নিতে দুই বছর ধরে গাজায় সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। এসব অভিযানে ৭০ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। গোটা গাজাকে পরিণত করা হয়েছে ধ্বংসস্তূপে।

নানা প্রচেষ্টার পর শেষ পর্যন্ত ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনুযায়ীই দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে যুদ্ধবিরতি কার্যকরের পরের একমাসেও ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে। এই এক মাসে প্রায় ২৬০ জন ফিলিস্তিনির প্রাণহানির খবর দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরাক থেকে ড্রোন হামলার পর সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ

শুক্রবার ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকারি বাহিনী জানিয়েছে, তারা কৌশলগত উপকূলীয় শহর মোকায় হুথি যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে। এর এক দিন আগে হুথিরা লোহিত সাগরের পুরো উপকূলের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছিল।

১৬ ঘণ্টা আগে

সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

সংগঠনটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, সৌদি আরবের শারুরাহ সামরিক ঘাঁটিটি ছিল তাদের মূল লক্ষ্য। সেখানে থাকা প্রধান অস্ত্রের গুদাম এবং ‘কমান্ড ও কন্ট্রোল সেন্টার’ লক্ষ্য করে এই হামলা পরিচালিত হয়।

১৭ ঘণ্টা আগে

ইরান যুদ্ধের পরিণতি কি আফগানিস্তান-ইরাকের মতো হবে?

ইরানের ক্ষেত্রে ঝুঁকিটা আরও বড়। কারণ এটি ইরাক বা আফগানিস্তানের মতো দুর্বল রাষ্ট্র নয়। প্রায় ৯ কোটি মানুষের দেশটির রয়েছে শক্তিশালী সামরিক ও নিরাপত্তা কাঠামো, বিশাল ভূখণ্ড, উন্নত ক্ষেপণাস্ত্র সক্ষমতা, দীর্ঘদিনের আঞ্চলিক নেটওয়ার্ক এবং নিজস্ব জাতীয়তাবাদী রাজনৈতিক পরিচয়। ফলে তেহরানে সরকার পতন ঘটানো গেলেও

১৮ ঘণ্টা আগে

ব্রিকসে ইরান-আমিরাত বরফ গলার আভাস

ভারতে সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সুনজয় সুধীর রয়টার্সকে বলেন, যুদ্ধ শেষ করার চাবিকাঠি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতে। তার মতে, ভারত কঠিন আলোচনাগুলো চালু রাখার সুযোগ তৈরি করেছে, যাতে সংশ্লিষ্ট দেশগুলো একই টেবিলে বসতে পারে, কূটনৈতিকভাবে আলোচনা করতে পারে এবং যেসব বিষয়ে তাদের স্বার্থের মিল রয়েছ

১ দিন আগে
Advertisement