সৌদি-আমিরাতে ২৭ মে, আরও যেসব দেশ জানাল ঈদুল আজহার তারিখ

ডেস্ক, রাজনীতি ডটকম
সংযুক্ত আরব আমিরাতের আকাশে জিলহজ মাসের চাঁদ। ছবি: আমিরাতের অ্যাস্ট্রনমি সেন্টার

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এসব দেশে সোমবার (১৮ মে) শুরু হচ্ছে হিজরি বর্ষপঞ্জির এই শেষ মাস। সে হিসাবে এসব দেশে আগামী ২৭ মে পালন করা হবে ঈদুল আজহা। অন্যদিকে আগামী ২৬ মে আরফাতের ময়দানে তাওয়াফের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে।

এদিকে বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিন হিজরি মাসের চাঁদ দেখা যায়। সে হিসাবে বাংলাদেশে ১৯ মে শুরু হতে পারে জিলহজ মাস, ঈদুল আজহার প্রথম দিন হতে পারে ২৮ মে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয় জাতীয় চাঁদ দেখা কমিটি। জিলহজ মাসের চাঁদ দেখতে সোমবার (১৮ মে) সন্ধ্যায় বৈঠকে বসবে এ কমিটি।

গালফ নিউজের খবরে বলা হয়, রোববার (১৭ মে) স্থানীয় সময় সন্ধ্যায় সৌদি আরবের তুমাইর ও সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখা যায়। আরব আমিরাতের আকাশেও এ দিন সন্ধ্যায় দেখা গেছে জিলহজের চাঁদ।

এর ফলে সোমবার (১৮ মে) থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশেই ১৪৪৭ হিজরি সনের পবিত্র মাস গণনা শুরু হবে। সে হিসাবেই এসব দেশ আরাফাত দিবস তথা হজের আনুষ্ঠানিকতার প্রথম দিন ও ঈদুল আজহার সময়সূচি ঘোষণা করেছে।

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, ১০ জিলহজ ঈদুল আজহা উদ্‌যাপন করা হয় এবং এর আগের দিন ৯ জিলহজ আরাফাত ময়দানে হাজিদের সমবেত হওয়ার মাধ্যমে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু।

আরও যেসব দেশ ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ছাড়াও আরও কিছু দেশ জিলহজ মাস শুরুর দিনসহ ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমানে ঈদুল আজহা পালন করা হবে আগামী ২৭ মে। ব্রুনেই মুসলিমদের অন্যতম বৃহৎ উৎসব পালন করবে এর পরদিন, ২৮ মে।

মুসলিমপ্রধান দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াও ২৭ মে ঈদুল আজহা পালন করবে। এর আগেই জ্যোতির্বিজ্ঞানের তথ্য বিশ্লেষণ করে কাতার জানিয়েছিল, তাদের দেশে ঈদুল আজহা পালন করা হবে ২৭ মে।

বাংলাদেশের প্রতিবেশী ভারতও এরই মধ্যে ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। দেশটিতে আগামী ২৮ মে ঈদুল আজহা উদ্‌যাপন করা হবে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৭ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৬ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

১৯ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে