ডেস্ক, রাজনীতি ডটকম

আবারও পারমাণবিক যুদ্ধের হুমকি দিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি কোরীয় উপদ্বীপে উত্তেজনা ও উসকানি বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন। কিম বলেছেন, কোরীয় উপদ্বীপ কখনও এতটা বিপজ্জনক পারমাণবিক যুদ্ধের ঝুঁকির মুখে পড়েনি।
বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ে একটি সামরিক প্রদর্শনীতে একথা বলেন কিম। এর আগে শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কিম জং উন বলেন, আগে থেকেই বারবার স্পষ্ট হয়েছে ওয়াশিংটনের ‘আক্রমণাত্মক ও শত্রুতাপূর্ণ’ নীতির। তাদের কারণে কোরীয় উপদ্বীপের দ্বন্দ্ব ধ্বংসাত্মক থার্মোনিউক্লিয়ার যুদ্ধে রূপ নিতে পারে।
এর আগে, পিয়ংইয়ংয়ের ভূখণ্ডে দক্ষিণ কোরিয়া এবং তার মিত্র যুক্তরাষ্ট্র আক্রমণ করলে উত্তর কোরীয় বাহিনী ‘বিনা দ্বিধায়’ পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে বলে হুমকি দিয়েছিলেন কিম জং উন। গেল অক্টোবরে যুক্তরাষ্ট্রকে তিনি এ হুঁশিয়ারি দেন। তিনি বলেছিলেন, ‘শত্রুরা যদি আমাদের (উত্তর কোরিয়া) সার্বভৌমত্বে আঘাত করে, সশস্ত্র বাহিনী ব্যবহার করার চেষ্টা করে... আমরা পারমাণবিক অস্ত্রসহ সব আক্রমণাত্মক শক্তি বিনা দ্বিধায় ব্যবহার করব।’
ইউক্রেন যুদ্ধ ঘিরে পারমাণবিক তথা তৃতীয় বিশ্বযুদ্ধের মারাত্মক এক হুমকির মুখে সারা বিশ্ব। জো বাইডেন ও ভ্লাদিমির পুতিনের পাল্টাপাল্টি বিস্ফোরক সিদ্ধান্তের কারণে যে কোনো মুহূর্তে ইউরোপে বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে, যা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্নায়ুযুদ্ধের প্রায় ৪০ বছর পর ফের দুই ভাগে বিভক্ত এ বিশ্বে পরাশক্তি যুক্তরাষ্ট্রের পাশে বেশিরভাগ দেশ থাকলেও শেষ পর্যন্ত রাশিয়ার পক্ষে কারা থাকবে, তা নিয়েও মানুষের কৌতূহলের শেষ নেই।
স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর ফের দুভাগে বিভক্ত বিশ্ব। ইউক্রেন যুদ্ধ ঘিরে এ বিভক্তি এখন বেশ স্পষ্ট। একদিকে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলো। অন্যদিকে রাশিয়াকে সমর্থন করছে উত্তর কোরিয়া, ইরান ও চীন। ইউক্রেন যুদ্ধ যদি শেষ পর্যন্ত ইউরোপে ছড়িয়ে পড়ে, তখন নিশ্চিতভাবে রাশিয়ার মিত্রদেশগুলো তার পাশে এসে দাঁড়াবে- এমনটাই বলছেন বিশ্লেষকরা।

দেশটির আইনপ্রণেতা জর্জ রদ্রিগেজ সোমবার সর্বশেষ সরকারি হিসাব উল্লেখ করে জানান, ভূমিকম্পে এ পর্যন্ত ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন এবং ১৭ হাজার ৮৫৪ জন মানুষ তাঁদের ঘরবাড়ি হারিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেনেজুয়েলার উপকূলীয় অঞ্চল কারাকাস ও লা গুয়াইরা। এই দুই অঞ্চলের ৮০টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে প্র
৭ ঘণ্টা আগে
কালো পোশাক পরিহিত লাখ লাখ শোকাহত মানুষ তেহরানের রাস্তায় কফিনগুলোর ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর শোকমিছিলটি অত্যন্ত ধীরগতিতে তেহরানের পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক আজাদি স্কয়ারের দিকে অগ্রসর হয়। কওম শহরে আজ শোকমিছিলের পর তাঁর দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
৯ ঘণ্টা আগে
ওমানের লিমাহ উপকূলের কাছে একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে দক্ষিণমুখী ওই ট্যাংকারটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।
৯ ঘণ্টা আগে
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পূর্বসতর্কবার্তাকে সত্য প্রমাণিত করে রুশ বাহিনী রাতভর প্রায় ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এই ধ্বংসযজ্ঞ চালায়। একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে, ইউক্রেন যুদ্ধের সমাধান ‘মানুষের ভাবনার চেয়েও কাছাকাছি’, ঠিক তখনই মস্কোর এই রেকর্ড
১০ ঘণ্টা আগে