ভারতকে সিনেমা থেকে বাস্তবে ফিরে আসার আহ্বান পাকিস্তানের

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারত সরকারকে ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসার আহ্বান জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

সাম্প্রতিক সময়ে ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন অনেক সিনেমা নির্মিত হচ্ছে, যেখানে দেখা যায় পাকিস্তানকে নাস্তানাবুদ করছে ভারতীয় সশস্ত্র বাহিনী। কিন্তু বাস্তবতা তার চেয়ে অনেক ভিন্ন বলে দাবি করেন তিনি।

বৃহস্পতিবার (৮ মে) ভারতের সঙ্গে চলমান সংঘাত নিয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন এই জেনারেল। সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

পৃথক প্রতিবেদনে জিও নিউজ জানিয়েছে, জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না— সারা বিশ্ব নিজেই তা বুঝে যাবে।

সংবাদ সম্মেলনে তিনি ভারতের ১৫টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি সরাসরি নাকচ করে বলেন, এই ধরনের কথা সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত।

তার কথায়, “এ ধরনের নাটক যুদ্ধক্ষেত্রে নয়, মঞ্চ বা সিনেমা হলে মানায়”। তিনি কটাক্ষ করে বলেন, “ভারতের সরকার ও সেনাবাহিনী কি এখনও অষ্টাদশ শতকে বাস করছে? তারা কখন বাস্তব জগতে ফিরবে?”

পাকিস্তান জানায়, তারা ভারতের কমপক্ষে ২৯টি ড্রোন ভূপাতিত করেছে।

এই হামলার জবাব হিসেবে পাকিস্তান বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে উত্তর ভারতের বিস্তৃত এলাকায় ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম। বিস্ফোরণের শব্দ শোনা গেছে জম্মু বিমানবন্দরে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা জম্মু বিমানবন্দর এলাকায় অন্তত ১৬টি ‘বস্তু’ আকাশ থেকে ভূপাতিত হতে দেখেছেন।

তথ্যসূত্র: বিবিসি, সিএনএন, আনাদোলু এজেন্সি

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে

ইরান যুদ্ধের মধ্যেই ঐক্যের ডাক ব্রিকসের, বিকল্প বিশ্বব্যবস্থার বার্তা কতটা বাস্তব?

ইরান যুদ্ধের মধ্যেই নিজেদের মধ্যে ঐক্যের বার্তা দিলো ব্রিকস। পশ্চিমা নিষেধাজ্ঞা, একতরফা বাণিজ্যনীতি ও সামরিক আগ্রাসনের বিরোধিতা করে আরও অন্তর্ভুক্তিমূলক ও বহুমেরু বিশ্বব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছে ১১ দেশের জোটটি। তবে দুই দিনের নয়াদিল্লি সম্মেলনের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে থাকল— ব্রিকস কি সত্যিই পশ্চিমা

১ দিন আগে
Advertisement