রাশিয়ার গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, বাংলাদেশি কর্মী নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম
গত মঙ্গলবার রাশিয়ায় সিনোপেক গ্যাস ফিল্ডে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। ছবি: ভিডিও থেকে

রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় সাত হাজার কিলোমিটার দূরের একটি গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে এক বাংলাদেশিসহ ১৫ কর্মী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় এক বাংলাদেশি নিখোঁজ রয়েছেন, আহত হয়েছেন আরও ৩৫ জন বাংলাদেশি। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। ওই দুর্ঘটনায় নিহত বাংলাদেশির নাম জাকির হোসেন, তিনি কিশোরগঞ্জের ভৈরবের বাসিন্দা। আর নিখোঁজ রয়েছেন মেহেরপুরের গাংনীর বাসিন্দা মোহাম্মদ আলাল হোসেন রাজু।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মস্কোর সাত হাজার কিলোমিটার দূরে আমুর অঞ্চলে অবস্থিত কেমিক্যাল কমপ্লেক্স (এজিসিসি) প্রকল্পের সিনোপেক গ্যাস ফিল্ডে গত মঙ্গলবার (২৫ আগস্ট) ওই দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় নিহত বাকিরা চীন ও রাশিয়ার নাগরিক।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইসিইউতে থাকা ছয়জনসহ গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য মস্কোতে নিয়ে আসা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও মস্কোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বিস্ফোরণে আহত বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা ও সার্বিক পরিস্থিতির বিষয়ে রুশ কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রেখেছে।

দূতাবাস এর মধ্যে একটি হটলাইন টেলিফোন নম্বর চালু করেছে এবং সংশ্লিষ্ট কোম্পানিতে কর্মরত অন্যান্য বাংলাদেশি নাগরিকদের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে।

মন্ত্রণালয় জানিয়েছে, দূতাবাস নিহত বাংলাদেশি জাকির হোসেনের মরদেহ বাংলাদেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। দূতাবাস তার বকেয়া পাওনা ও ক্ষতিপূরণের বিষয়ে এলএলসি সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রাখছে।

এ মর্মান্তিক ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি কর্মী ও তাদের পরিবারের প্রতি এবং রাশিয়ার জনগণ ও সরকারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, দুই ইঞ্জিনবিশিষ্ট চার আসনের প্রশিক্ষণ বিমানটি কানপুরের গার্গ এভিয়েশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে সকাল সাড়ে ১১টার দিকে উড্ডয়ন করে। প্রায় ২০ মিনিট পর প্রশিক্ষণ কেন্দ্রে ফেরার সময় সকাল ১১টা ৫০ মিনিটের দিকে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।

১০ ঘণ্টা আগে

নেপালে ভূমিধস-বন্যা: দুর্গত এলাকা ৩ মাসের জন্য ‘দুর্যোগকবলিত’ ঘোষণা

বৃহস্পতিবার (২৭ আগস্ট) হিমালয়ান টাইমসের খবরে বলা হয়, বুধবার রাজধানী কাঠমান্ডুর সিংহ দরবারে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বন্যা ও ভূমিধসে নিহতদের প্রতি শোক এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

১১ ঘণ্টা আগে

ন্যাটোতে ট্রাম্পের চাপ: ইউরোপে মার্কিন সেনা কমানোর প্রস্তুতি

ইউরোপ মহাদেশে মার্কিন সেনা মোতায়েনের সার্বিক চিত্র পুনর্মূল্যায়ন করে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে আগামী ৬ নভেম্বরের মধ্যে অন্তত চারটি বিকল্প প্রস্তাব জমা দিতে যাচ্ছে পেন্টাগন। আনুষ্ঠানিকভাবে এই পর্যালোচনা সম্পন্ন হওয়ার কথা ডিসেম্বর মাসে হলেও তার অনেক আগেই এই পরিকল্পনা জমা দেয়া হচ্ছে। বার্তা

১৩ ঘণ্টা আগে

হিমালয়ে আকস্মিক বন্যা: নেপাল-চীনে মৃত বেড়ে ১৬৮, নিখোঁজ অন্তত ১,৫০০

হিমালয়ে ভয়াবহ আকস্মিক বন্যায় নেপাল ও চীনের তিব্বতে মৃতের সংখ্যা বেড়ে ১৬৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ১ হাজার ৫০০ মানুষ। নিখোঁজদের মধ্যে প্রায় ৮০০ জন বিদেশি নাগরিক। আজ বৃহস্পতিবার দুই দেশের কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে।

১৪ ঘণ্টা আগে