শপথ নিয়েই ৫ মার্চ নেপালে নির্বাচনের তারিখ ঘোষণা

বার্তাকক্ষ, রাজনীতি ডট কম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯: ১২

প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি সরকার পতনের ছয় মাসের মাথায় আগামী ৫ মার্চ ২০২৬ নেপালে নতুন নির্বাচনের ঘোষণা এসেছে।

শুক্রবার নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল সংসদ ভেঙে দেওয়ার পর এই ঘোষণা আসে।

একই দিনে নেপালে তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণা আসে; অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধানমন্ত্রী নিয়োগ, সংসদ ভেঙে দেওয়া এবং জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সুশীলা কার্কি। দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল তার সরকারি বাসভবন ‘শীতল নিবাসে’ সুশীলা কার্কিকে শপথ পড়ান।

সুশীলা কার্কি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী, তাঁর নেতৃত্বে একটি ছোট অন্তর্বর্তী সরকার কাজ করবে। শুক্রবার স্থানীয় সময় রাত ৯টার দিকে তিনি শপথ নেন। এরপর সংসদ ভেঙে দেওয়া এবং জাতীয় নির্বাচনের ঘোষণা আসে।

নেপালের জেন-জির বিক্ষোভকারীদের প্রতিনিধি, প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল এবং সেনাবাহিনীর প্রধান অশোক রাজ সিগদেলের মধ্যে আলোচনাসাপেক্ষে সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী করার সিদ্ধান্তের ব্যাপারে একমত হন।

সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে গত সপ্তাহে তুমুল আন্দোলনে নামে নেপালের জেন-জিরা। টানা বিক্ষোভ-সহিংসতা ও এর জেরে সরকারের পতন ঘটে। হেলিকপ্টারে পালিয়ে যান প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

রুশ বন্দিদশা থেকে মুক্ত হলেন ইউক্রেনের ১৬০ সেনা

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মুক্ত হওয়া তাদের ১৬০ জন সেনার সবাই ২০২২ সাল থেকে রাশিয়ার কাছে বন্দি ছিলেন। তারা ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী, ন্যাশনাল গার্ড, স্টেট বর্ডার গার্ড সার্ভিস এবং স্টেট স্পেশাল ট্রান্সপোর্ট সার্ভিসের সদস্য। এই যোদ্ধারা মারিউপোল, আজভস্তাল, দোনেৎস্ক, লুহানস্ক, খারকিভ, জাপোরিঝিয়া,

১৫ ঘণ্টা আগে

২০৩৮ বিশ্বকাপ ফুটবলও 'আয়োজন করতে চায়' যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেছেন, পুরুষদের ২০৩৮ ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য বিড করার বিষয়টি বিবেচনা করতে পারে যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১৫ ঘণ্টা আগে

ইসরায়েলকে ‘বিনা শর্তে’ লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতা নাঈম কাশেম বলেছেন, “লেবাননের দখল করে রাখা অঞ্চলগুলো থেকে ইসরায়েলকে সরে যেতেই হবে। তাদের হাতে আর ‘কোনো বিকল্প নেই’।” মুসলিমদের পবিত্র দিন আশুরা উপলক্ষ্যে দেওয়া বক্তব্যে এই হুঁশিয়ারি দেন হিজবুল্লাহ প্রধান।

১৬ ঘণ্টা আগে

ফের হামলা, হরমুজে জাহাজ চলাচলে সহায়তা বন্ধ জাতিসংঘের

হামলার পর নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়নের জন্য হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সহায়তার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)। এর ফলে যুদ্ধবিরতি কতটা টেকসই হবে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে স্বাভাবিক নৌচলাচল কত দ্রুত ফিরবে, তা নিয়ে নতুন করে প্

১ দিন আগে