তেহরানের আবাসিক এলাকায় বোমা হামলা, প্রাণ গেল ৪০ জনের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ মার্চ ২০২৬, ১১: ১৩
ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে একটি আবাসিক এলাকায় ভয়াবহ বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। সোমবার রাতের এই হামলায় আহত হয়েছেন আরও অনেক মানুষ। আল জাজিরার খবর অনুযায়ী, রাতভর দফায় দফায় শক্তিশালী বিস্ফোরণে পুরো শহর জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শুধু রাজধানী নয়, ইরানের গুরুত্বপূর্ণ শহর ইসফাহানেও ব্যাপক বোমাবর্ষণ করা হয়েছে। সেখানে একটি পারমাণবিক স্থাপনার কাছে এবং সরকারি কার্যালয়ে হামলা চালানোয় বড় ধরনের উদ্বেগের সৃষ্টি হয়েছে। এমনকি ইউনেস্কো স্বীকৃত একটি ঐতিহাসিক প্রাচীন প্রাসাদও এই হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতি এক-দুই ঘণ্টা পরপর বিস্ফোরণের শব্দে এখন থমথমে অবস্থা বিরাজ করছে পুরো ইরানে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর রাজধানীর বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের প্রতিবেদকেরা তেহরানে সোমবার রাতে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে বিস্ফোরণের লক্ষ্যবস্তু এবং প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

জাকির নায়েককে ভারতে প্রত্যার্পণ নিয়ে আলোচনা হয়েছে: আনোয়ার ইব্রাহিম

ভারতীয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, পিস টিভিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে তদন্ত শুরুর পর ২০১৬ সালে তিনি মালয়েশিয়ায় চলে যান। পরে দেশটিতে তাকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হয়।

১৫ ঘণ্টা আগে

ইয়েমেনে হুতিদের সামরিক অগ্রযাত্রায় নতুন চাপে যুক্তরাষ্ট্র

বাব আল-মান্দেব বন্ধ করে দিলে যুক্তরাষ্ট্র এমন এক পরিস্থিতিতে পড়তে পারে, যেখানে জ্বালানির দাম বাড়ার পাশাপাশি বৈশ্বিক বাণিজ্যেও বড় ধরনের বিঘ্ন ঘটবে। কিন্তু হুতিদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ানোও ঝুঁকিপূর্ণ। কারণ সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের হামলা সত্ত্বেও অতীতে হুতিদের দমন করা যায়নি। একই সময়ে ইরানের সঙ্গে

১৮ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকসকে ভূমিকা নেওয়ার আহ্বান শি জিনপিংয়ের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাত বছর পর ভারত সফরে এসেছেন। ব্রিকসকে তিনি গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বের একটি ‘প্রধান জোট’ হিসেবে উল্লেখ করেন। উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে স্বনির্ভরতার একটি মডেল হিসেবেও তিনি ব্রিকসকে তুলে ধরেন। তার মতে, উদ্ভাবননির্ভর উন্নয়ন এগিয়ে নিতে জোটটির ভূমিকা রাখা উচিত।

১৯ ঘণ্টা আগে

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সংঘাত আন্তর্জাতিক স্বার্থের পক্ষে নয়: শি জিনপিং

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের রাজধানী নয়া দিল্লিতে শুরু হওয়া ব্রিকস সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

২০ ঘণ্টা আগে
Advertisement