ডেস্ক, রাজনীতি ডটকম

ইরান যুদ্ধ শেষ করে এনেছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান এখন চুক্তিতে আসতে আগ্রহী বলেও দাবি করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, খুব শিগগিরই এ যুদ্ধের অবসান হতে পারে। তিনি বলেন, “আমার মনে হয় যুদ্ধ প্রায় শেষ... আমি এটাকে শেষের খুব কাছাকাছি দেখছি।”
একই সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধ শুরু না করত, তাহলে ইরান এতদিনে পারমাণবিক অস্ত্র অর্জন করত।
ট্রাম্পের এ দাবি নতুন নয়। এর আগেও তিনি এ কথা বলেছেন। তবে এ দাবির সঙ্গে ভিন্ন অবস্থান জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা আইএইএ। সংস্থাটি আরও আগে থেকেই বলছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে বলে কোনো প্রমাণ তাদের কাছে নেই।
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ব্যাপক ক্ষতি হয়েছে এবং দেশটির পুনর্গঠনে প্রায় ২০ বছর সময় লাগতে পারে।
বরাবরের মতোই মার্কিন প্রেসিডেন্ট শেষ ভাগে কিছু ধোঁয়াশাও রেখেছেন। ইরান এখন একটি চুক্তিতে পৌঁছাতে খুবই আগ্রহী দাবি করে তিনি বলেন, “আমরা এখনো শেষ করিনি... কী হয়, দেখা যাবে।”

ক্ষতিগ্রস্ত জেলাগুলোজুড়ে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে এবং বন্যায় আটকে পড়াদের উদ্ধার ও সহায়তা করতে পুলিশ স্থানীয় বাসিন্দা এবং অন্যান্য জরুরি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
৮ ঘণ্টা আগে
সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করতে প্রস্তুত ইরান। এ কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এমন এক সময়ে তিনি এই বার্তা দিলেন, যখন মার্কিন নিষেধাজ্ঞা এবং একটি সামুদ্রিক অবরোধ দেশটির বাণিজ্যের ওপর তীব্র চাপ সৃষ্টি করছে।
১০ ঘণ্টা আগে
ফলে কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের ‘নিশ্চিত পরাজয়’ আর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আধিপত্যের জয়ধ্বনি’ নিয়ে যে যুদ্ধের শুরু, ছয় মাস পর এখন ‘ইরানের জয়ধ্বনি’ আর যুক্তরাষ্ট্রের ‘নৈতিক পরাজয়ে’র দৃশ্যটিই বাস্তবসম্মত। তবে ছয় মাস পেরিয়ে এসে এখন আর ‘কে জিতল’ এই যুদ্ধের মূল জিজ্ঞাসা নয়, বরং প্রশ্ন হলো— কে কত দিন এখনক
১৯ ঘণ্টা আগে
নিখোঁজদের মধ্যে ভারতীয় ৩২০, মার্কিন ৯০, ইউক্রেনীয় ৫৫, মালয়েশীয় ৫১, অস্ট্রেলীয় ৩৯, ব্রিটিশ ৩৩ এবং কানাডীয় ২৫ নাগরিক রয়েছেন। দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, জার্মানি, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, লাটভিয়া, জাপান, নিউজিল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম ও স্পেনের নাগরিকও নিখোঁজ রয়েছেন। আরও কয়েকটি দেশের নাগরিকেরও নিখোঁজ থা
১ দিন আগে