ডেস্ক, রাজনীতি ডটকম

অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই লোহিত সাগরে শক্তিশালী নৌ মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
সোমবার (২ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ও ইসরায়েলি সামরিক বাহিনী এই মহড়ার বিষয়টি নিশ্চিত করে।
১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই মহড়ায় মার্কিন গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারের সঙ্গে অংশ নেয় ইসরায়েলি নৌবাহিনীর যুদ্ধজাহাজ, যার মূল লক্ষ্য ছিল সামুদ্রিক নিরাপত্তা ও দুই দেশের সামরিক সমন্বয় বৃদ্ধি করা।
সেন্টকম জানায়, ১ ফেব্রুয়ারি নির্ধারিত এ মহড়ায় যুক্তরাষ্ট্রের আরলি বার্ক শ্রেণির গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ডেলবার্ট ডি. ব্ল্যাক ইসরায়েলি নৌবাহিনীর জাহাজ আইএনএস ইলাতের সঙ্গে অংশ নেয়। দুই দেশের নৌবাহিনী একসঙ্গে সামুদ্রিক কৌশল ও সমন্বয় অনুশীলন করে।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিখাই আদ্রাই বলেন, এটি যুক্তরাষ্ট্রের ফিফথ ফ্লিটের সঙ্গে চলমান সহযোগিতার অংশ। তিনি জানান, মার্কিন ডেস্ট্রয়ারটির বন্দরে ভেড়া ছিল পূর্বপরিকল্পিত ও নিয়মিত সফর।
এদিকে ওয়াশিংটন অঞ্চলটিতে সামরিক উপস্থিতি জোরদার করছে, অন্যদিকে তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগও চালিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের যে কোনো হামলাকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখবে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েকদিনের আলোচনার পর ওয়াশিংটনে একটি কাঠামোগত (ফ্রেমওয়ার্ক) চুক্তিতে সই করেছে ইসরায়েল ও লেবানন। তবে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই চুক্তির কোনো পক্ষ নয়। ফলে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষ বন্ধ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই গেছ
১০ ঘণ্টা আগে
গাজা যুদ্ধে নিজের এক ছেলেকে হারানো এবং শত্রুপক্ষের বিরুদ্ধে ‘অসম মাত্রার শক্তি’ প্রয়োগের ‘দাহিয়াহ নীতি’র প্রবক্তা হিসেবে পরিচিত এই সাবেক সেনাপ্রধান সাম্প্রতিক জনমত জরিপে দ্রুত জনপ্রিয়তা অর্জন করছেন। নির্বাচনে তাকে নেতানিয়াহুর জন্য শক্ত প্রতিদ্বন্দ্বী বিবেচনা করা হচ্ছে।
১৩ ঘণ্টা আগে
গত বুধবার ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় আবারও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে অনুভূত এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯।
১৩ ঘণ্টা আগে
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, তীব্র এই কম্পনে এখনো পর্যন্ত কোনো ধরনের প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ঝাঁকুনি তীব্র হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাঁরা দ্রুত ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।
১৩ ঘণ্টা আগে