ডেস্ক, রাজনীতি ডটকম

বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি করল ইরান। মঙ্গলবার ভোরে আইআরজিসির সমন্বিত হামলায় শেখ ইসা বিমান ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
তেহরানের পক্ষ থেকে একে 'প্রতিশোধমূলক অভিযান' হিসেবে অভিহিত করা হলেও ওয়াশিংটন এখন পর্যন্ত এই ক্ষয়ক্ষতির বিষয়ে নীরব রয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়।
ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এর সঙ্গে সম্পর্কিত সংবাদ সংস্থা ফার্সের পোস্ট করা ফুটেজে দূরবর্তী লক্ষ্যবস্তুতে রকেটের একটি ঢেউ বিস্ফোরিত হতে দেখা গেছে।
এতে দাবি করা হয়, আইআরজিসির ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের শেখ ইসা অঞ্চলে একটি মার্কিন কমান্ড এবং স্টাফ বিল্ডিং বিমান ঘাঁটি ধ্বংস হয়েছে এবং জ্বালানি ট্যাংকগুলো বিস্ফোরিত হয়।
যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরাইল। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম। এরপর থেকে তেহরান পালটা হামলা হিসেবে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের অবকাঠামো ও ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

সংঘাত চলাকালে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসেও হামলা হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দুটি ড্রোন ব্যবহার করে দূতাবাসটিতে হামলা চালানো হয়। এতে সীমিত আকারে আগুন লাগে। কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়।
৪ ঘণ্টা আগে
অ্যাডমিরাল কুপার দাবি করেছেন, মার্কিন হামলায় ইরানের একটি সাবমেরিনসহ অন্তত ১৭টি রণতরি ধ্বংস করা হয়েছে। এছাড়া দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, লঞ্চার ও ড্রোন গুড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে এই অভিযানে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা, ২০০
৪ ঘণ্টা আগে
২৮ তারিখ থেকে ৩ মার্চ পর্যন্ত চার দিনে ইরানজুড়ে শত শত রাউন্ড বোমা ফেলেছে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী। ইরানের সামরিক ঘাঁটি, হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র এবং আবাসিক এলাকায় আঘাত হেনেছে এসব বোমা।
৫ ঘণ্টা আগে
আহমেদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। তিনি কট্টরপন্থি হিসেবে পরিচিত ছিলেন। পশ্চিমাদের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার।
৫ ঘণ্টা আগে