ডেস্ক, রাজনীতি ডটকম

গত সপ্তাহে ইসরায়েলি হামলায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার প্রতিক্রিয়ায় মঙ্গলবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
মঙ্গলবার এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) বরাত দিয়ে দেশটির স্থানীয় গণমাধ্যম ফারস জানিয়েছে, নাসরুল্লাহর পাশাপাশি, হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ে ওআইআরজিসির কমান্ডার আব্বাসকে হত্যার প্রতিশোধ হিসেবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার তথ্য এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে বলে জানায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
লেবাননে ইসরায়েলের বোমা হামলায় ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর এর বদলা নেওয়ার ঘোষণা দেয় তেহরান।
ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার চলাকালে দেখা যায়, ইসরায়েলজুড়ে সাইরেন বাজছে এবং দেশটির নাগরিকেরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন।
ইসরায়েলি বাহিনী মঙ্গলবার লেবাননে সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করে। এরপর তেলআবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান।
প্রায় এক বছর আগে ফিলিস্তিনের গাজায় হামলা চালায় ইসরায়েল। তাদের নির্বিচার বোমা হামলায় গাজায় ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
ওই যুদ্ধ শুরু হওয়ার পর আজ লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরুর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে সংঘাত নতুন মাত্রা নিয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বার্তায় দেশের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে স্থানীয় সেনা কমান্ডের নির্দেশনা অনুসরণ করতে বলেছে।

এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, ‘আমরা আলোচনা করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে—এটাই ভালো খবর। তবে খারাপ খবর হলো, আমরা এখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।’
৫ ঘণ্টা আগে
প্রথম দিনে ইসলামাবাদে দুপক্ষের মধ্যে আলোচনা চলাকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে বলেন, ইরানের প্রতিনিধি দল জাতীয় স্বার্থ রক্ষায় ‘সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ’ থাকবে। তিনি আশা প্রকাশ করেন, তারা ‘সাহসিকতার সঙ্গে’ আলোচনা করবে এবং ফল যাই হোক, সরকার জনগণের পাশে থাকবে
১২ ঘণ্টা আগে
ইতিহাসের পাঠ বলছে, ১৯৭৯ সাল বছরটিই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার শত্রুমিত্র সম্পর্কে একরকম কাঁটাতারের বেড়া হয়ে রয়েছে। ওই বছর ইরানে যে ইসলামি বিপ্লব ঘটে, তাতে পতন ঘটে রাজতন্ত্রের ধারক রেজা শাহ পাহলভির, যিনি ছিলেন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ। মূলত তার ক্ষমতার আরোহণও হয়েছিল যুক্তরাষ্ট্রের হাত ধরেই।
১৭ ঘণ্টা আগে
দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের জেফতা শহরে ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে একজন লেবাননের সিভিল ডিফেন্সের সদস্য ছিলেন।
১৮ ঘণ্টা আগে