ডেস্ক, রাজনীতি ডটকম

হংকংয়ের তাই পো জেলার একটি বহুতল আবাসিক কমপ্লেক্সের কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে একজন দমকল কর্মীসহ ৪৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৫ জন। এছাড়াও ২৭৯ জন বাসিন্দা এখনও নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দমকল কর্তৃপক্ষ।
বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে নগরীর উত্তরাংশের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট নামক ওই আবাসিক কমপ্লেক্সে আগুনের সূত্রপাত হয়। কীভাবে আগুন লাগল তা এখনো জানা যায়নি।
তবে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসছে বলে জানিয়েছেন নির্বাহী প্রধান জন লি। তিনটি ভবনে আগুনের শিখা দেখা যাচ্ছে না বলে জানান তিনি।
তিনি জানিয়েছেন,আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ শতাধিক কর্মী। ৩১ তলা ভবনগুলোতে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে বেশ কয়েকজন দমকল কর্মী আহতও হয়েছেন।
দুর্ঘটনার পর বেশ কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, পাশাপাশি বেশ কয়েকটি ভবনে দাউদাউ করে আগুন জ্বলছে। বহুতলগুলোর নীচ থেকে ওপরের প্রায় সবকটি তলাই আগুনের গ্রাসে চলে গেছে।
অ্যাপার্টমেন্টগুলোর জানালা দিয়ে আগুনের শিখা বেরোতে দেখা গেছে। গোটা এলাকা ঢেকে গেছে ঘন কালো ধোঁয়ায়। দমকলকর্মীরা উঁচু মই ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করেন। দমকল বাহিনীর চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এখনও পুরোপুরি নেভানো যায়নি।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবারের এই হামলায় ইরানের সামরিক নজরদারি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ ড্রোন সংরক্ষণাগার ধ্বংস করা হয়েছে। এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান আচরণ না শুধরালে দেশটিকে আরও কঠোর সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে।
১৮ ঘণ্টা আগে
সরকারি উদ্ধারকারী দলের তীব্র সংকটের কারণে দুর্গত এলাকার বাসিন্দারা বাধ্য হয়ে খালি হাতেই ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজে লড়াই চালাচ্ছেন। এদিকে, মানবিক সহায়তা সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে যে, ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবিত উদ্ধারের অত্যন্ত গুরুত্বপূর্ণ '৭২ ঘণ্টার সময়সীমা' দ্রুতই শেষ হয়ে আসছে।
১৯ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে চলমান আলোচনার ফল যাই হোক না কেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জয়ী হবে— এমন দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তার ভাষায়, তেহরানের পারমাণবিক কর্মসূচি কার্যত ধ্বংস হয়ে গেছে এবং দেশটি আগের তুলনায় অনেক দুর্বল হয়ে পড়েছে। ফলে চূড়ান্ত চুক্তি হলেও যুক্তরাষ্ট্রের জয়, আর চুক্তি না হ
১ দিন আগে
ইউরোপ জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ আরও বিস্তৃত হয়ে এবার জার্মানি ও ইতালিকে গ্রাস করেছে। ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। একই সঙ্গে ডেনমার্ক, স্লোভাকিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে একের পর এক তাপমাত্রার রেকর্ড ভাঙছে। বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর
১ দিন আগে