পোপ ফ্রান্সিসের জীবনাবসান

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১৪: ৫৮
পোপ ফ্রান্সিস [১৭ ডিসেম্বর ১৯৩৬ - ২১ এপ্রিল ২০২৫] ছবি: সংগৃহীত

ক্যাথলিক খ্রিষ্টানদের বৈশ্বিক সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। বার্ধক্যজনিত নানা জটিলতাসহ দীর্ঘদিন ধরে ফুসফুসের গুরুতর অসুস্থতায় আক্রান্ত ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

ভ্যাটিক্যানের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি ও এএফপি জানিয়েছে, সোমবার (২১ এপ্রিল) সকাল ৭টা ৩৫ মিনিটে ভ্যাটিকানে কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ ফ্রান্সিস।

ছয় শ বছরের মধ্যে প্রথম পোপ হিসেবে ষোড়শ বেঞ্জামিন স্বেচ্ছায় অবসর নিলে ২০১৩ সালে পোপ নির্বাচিত হন ফ্রান্সিস। তখন তার বয়স ছিল ৭৬ বছর।

৭৪১ সালে সিরিয়ান বংশোদ্ভূত তৃতীয় গ্রেগরির মৃত্যুর পর রোমের সব পোপই ছিলেন ইউরোপিয়ান। প্রায় ১৩ শ বছর পর প্রথম নন-ইউরোপিয়ান পোপ হিসেবে নির্বাচিত হন ফ্রান্সিস। দায়িদ্ব নিয়ে ক্যাথলিক গির্জায় সংস্কার চালু রাখলেও তিনি ছিলেন সবার কাছে জনপ্রিয়।

ভ্যাটিকানের মুখপাত্র কার্ডিনাল ফারেল এক বিবৃতিতে বলেন, পোপ ফ্রান্সিসের পুরো জীবন ছিল প্রভু ও তার গির্জার সেবায় নিবেদিত। মৃত্যুর একদিন আগেও তিনি সেন্ট পিটার্স স্কয়ারে হাজির হয়ে হাজারও উপাসকের উদ্দেশে ‘শুভ ইস্টার’ বার্তা দিয়েছিলেন।

পোপ ফ্রান্সিসকে অনেক দিন ধরেই শরীরের সঙ্গে লড়াই রতে হচ্ছে। গত ফেব্রুয়ারিতেও নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার কারণে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। ওই সময় তাকে ভেন্টিলেশনেও রাখতে হয়। হাসপতাল থেকে কিছুদিন আগেই বাড়ি ফিরেছিলেন তিনি।

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ নেতা হলেও বিশ্বব্যাপী মানবতার বার্তা ছড়িয়েছেন পোপ ফ্রান্সিস। যুদ্ধবিগ্রহ বন্ধের আহ্বান জানিয়েছেন বারবার। এ কারণে অন্য ধর্মাবলম্বীদের কাছেও জনপ্রিয় ছিলেন তিনি। তার মৃত্যুতে গোটা বিশ্বেই নেমে এসেছে শোকের ছায়া।

ভ্যাটিকানের অফিশিয়াল ওয়েবসাইট ‘দ্য হোলি সি’র তথ্য অনুযায়ী, পোপ ফ্রান্সিসের মূল নাম জর্জ মারিও বারগোগ্লিও। ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েনস এইরেসে জন্ম তার। কেমিস্ট হিসেবে প্রশিক্ষণ নেওয়ার পর তিনি ধর্মের প্রতি অনুরাগী হয়ে ওঠেন। পরে দর্শন ও ধর্মতত্ত্বে পড়ালেখা শেষে ১৯৬৯ সাল ধর্মযাজক হন। ১৯৯৮ সালে আর্জেন্টিনায় আর্চবিশপ হন তিনি।

খ্রিষ্টান ধর্মাবলম্বীরা বলছেন, ক্যাথলিক গির্জার বিভিন্ন উদারনৈতিক কার্যক্রম ও সংস্কারের জন্য পোপ ফ্রান্সিস স্মরণীয় হয়ে থাকবেন। ক্যাথলিক ও নন-ক্যাথলিক খ্রিষ্টানদের মধ্যে তো বটেই, সব ধর্মের মানুষের মধ্যেও ঐক্যের আহ্বান জানানোর জন্যও মানুষ তাকে মনে রাখবে।

ধর্মযাজকের হাতে যৌন নির্যাতনের শিকার ব্যক্তি ও কানাডার আদিবাসীদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন পোপ ফ্রান্সিস। সমলিঙ্গের যুগলদের আশীর্বাদ করতে রোমান ক্যাথলিক যাজকদের অনুমতিও দিয়েছিলেন। তিনি বলেছিলেন, সমকামী, উভকামী ও রূপান্তরকামীদের (এলজিবিটি) জন্যও ক্যাথলিক গির্জার দরজা খোলা।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

যুদ্ধ শুরুর প্রায় ছয় মাস পার হলেও আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। ইরানি কর্মকর্তারা ট্রাম্পের একের পর এক দাবি প্রত্যাখ্যান করে আসছেন। অন্যদিকে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর কড়া অবরোধ আরোপ

১ দিন আগে

ইন্দোনেশিয়ার ফ্লোরেসে ৭.৭ মাত্রার ভূমিকম্প

স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৫৮ মিনিটে দেশটির পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে ভূ-কম্পনটি অনুভূত হয়। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১৫ কিলোমিটার গভীরে সংঘটিত এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নাগেওকেওর মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে।

১ দিন আগে

পরমাণু অস্ত্র ঠেকানোর চেয়ে তেলের দাম কম রাখাটাই প্রধান লক্ষ্য: জেডি ভ্যান্স

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দেওয়ায় এবং কঠোর অর্থনৈতিক চাপের ঘোষণার মুখে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ১.৬৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮.৫০

১ দিন আগে

দিল্লি হাইকোর্ট ও বিমানবন্দরে বোমা হামলার হুমকি

দিল্লি হাইকোর্ট ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পায়। ‘বম্ব ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @ ২:১১ পিএম’ শিরোনামের ইমেইলে শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ১১ মিনিটে হাইকোর্টে বিস্ফোরণের বার্তা দেওয়া হয়। একই দিন বিকেল ৩টা ১১ মিনিটে দিল্লির জেলা আদালতগুলোতেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে ইমেইলে।

২ দিন আগে