ডেস্ক, রাজনীতি ডটকম

ফিলিস্তিনের গাজা উপত্যকা শিশুদের গণকবরে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, গাজায় শত শত শিশু নিহত হয়েছেন। প্রতিদিন অসংখ্য শিশু আহত হচ্ছে। এই সংঘাত নিষ্পাপ শিশুদের জীবন কেড়ে নিচ্ছে। খবর বিবিসির।
সোমবার (৬ নভেম্বর) গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব এসব কথা বলেছেন। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের অতর্কিত হামলার নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, বেসমারিক লোকজনকে ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করছে হামাস।
এর আগে জাতিসংঘ সংস্থাগুলোও এক যৌথ বিবৃতিতে গাজায় বেসামরিক নাগরিক হত্যাকে 'ভয়াবহ' আখ্যা দিয়েছে। রোববার রাতভর ইসরায়েলের সামরিক বাহিনীর ভারী বোমা হামলায় গাজায় প্রায় ২০০ মানুষ নিহত হওয়ার খবর বিবিসির সাংবাদিকদের জানিয়েছেন সেখানকার আল শিফা হাসপাতালের পরিচালক।
এদিকে, জাতিসংঘ মহাসচিবের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে ওই দিন থেকেই গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৯ হাজার ২২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েল জানিয়েছে, হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

গত সপ্তাহে ট্রাম্প আলাদাভাবে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন। পরে বুধবার ন্যাটো সম্মেলনে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে জেলেনস্কি জানান, সেখানে ‘শান্তিকে আরও কাছে নিয়ে আসার বিভিন্ন ধারণা’ নিয়ে আলোচনা হয়েছে।
৭ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র যখন ইরানকে অবস্থান স্পষ্ট করার জন্য চাপ দিচ্ছে, ঠিক তখনই এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলের জন্য ফি আরোপের আলোচনা শুরু করেছে ইউরোপ। একই সময়ে ওমানও মালাক্কা প্রণালির নীতিমালা অনুসরণ করে হরমুজের জন্য একটি পরিকল্পনা তৈরি করেছে, যা ব্যাখ্যা করতে তেহরানে আইন ব
৮ ঘণ্টা আগে
ইতিমধ্যেই মার্কিন সামরিক বাহিনীকে এক বছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। ইরানের সব এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করতে মার্কিন বাহিনী প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম বলেও দাবি করেন তিনি।
১০ ঘণ্টা আগে
বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজকে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বলেছেন, কট্টরপন্থিদের একটি 'পথভ্রষ্ট' গোষ্ঠী বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছিল বলে তেহরান জানিয়েছে।
১০ ঘণ্টা আগে