ডেস্ক, রাজনীতি ডটকম

সৌদি আরবের তায়েফে এক সৌদি তরুণের গুলিতে মো. কামরুল জামান (৩৭) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। পরে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন ওই সৌদি তরুণ। স্থানীয় সময় রোববার (৩০ আগস্ট) ভোরে তায়েফের হাওয়াইয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কামরুল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুতুবপুর গ্রামের কাজীবাড়ির খোরশেদ আলমের ছেলে। তিনি দুই ছেলেসন্তানের বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু নাসের চৌধুরী।
জানা যায়, ভোরে সুপার মার্কেটে ডিউটি শেষে বাসায় ফেরার পথে দাঁড়িয়ে মোবাইল ফোনে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছিলেন কামরুল। এ সময় এক সৌদি তরুণ সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি চালান। প্রাণ বাঁচাতে কামরুল দৌড়ে কর্মস্থলের সুপার মার্কেটের ভেতরে ঢুকে পড়েন। ঘটনাটি দেখে তার দুই সহকর্মীও আতঙ্কে সেখান থেকে পালিয়ে যান।
পরে ওই তরুণ মার্কেটের ভেতরে ঢুকে কামরুলকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর হামলাকারী নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন।
ইউপি সদস্য আবু নাসের চৌধুরী বলেন, কামরুলের বাবা পেশায় কৃষক। পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় প্রায় আড়াই বছর আগে সৌদি আরবে পাড়ি জমান কামরুল। গতকাল রোববার বেলা ১১টার দিকে পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর পান। তবে কী কারণে ওই সৌদি তরুণ কামরুলকে গুলি করে হত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দক্ষিণ ইরানের ছোট শহর কুহেস্তাকে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণে চারজন নিহত ও অন্তত ৬৮ জন আহত হওয়ার ঘটনায় মার্কিন বাহিনীর ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তিনজন সামরিক অস্ত্র বিশেষজ্ঞ বলেছেন, বিস্ফোরণটি অন্য কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করে ছিটকে আসা গোলার কারণে নয়, বরং বিয়ের অনুষ্ঠান চলা বাড়িটির ছাদে
৬ ঘণ্টা আগে
ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর একমাত্র স্থলসংযোগ শিলিগুঁড়ি করিডরে নতুন চার লেনের মহাসড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশ সীমান্তঘেঁষা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ এলাকায় সড়কটি নির্মাণে ২ হাজার ৭৮ কোটি রুপি বরাদ্দ দিয়েছে ভারত সরকার।
৯ ঘণ্টা আগে
কুয়েত জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলাটিকে ‘নির্লজ্জ ইরানি আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়েছে। এর আগে বুধবার বাহরাইন ও জর্ডানও জানিয়েছিল, তারা ইরানের কয়েকটি বিমান হামলা প্রতিহত করেছে।
৯ ঘণ্টা আগে
শুক্রবার (৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে ভোট হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবের ওপর। টোগোর উদ্যোগে আনা এই প্রস্তাবে বিশ্ব জুড়ে প্রচলিত মার্কেটর মানচিত্রের ব্যবহার ধীরে ধীরে বন্ধ করে এমন একটি বিশ্বমানচিত্র গ্রহণের আহ্বান জানানো হয়েছে, যেখানে আফ্রিকার প্রকৃত আয়তন আরও নির্ভুলভাবে ফুটে ওঠে।
৯ ঘণ্টা আগে