কেনিয়ার নাইরোবিতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত: নিহত ৬

ডেস্ক, রাজনীতি ডটকম

কেনিয়ার রাজধানী নাইরোবির কাছে একটি আবাসিক এলাকায় একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ২টা ১৭ মিনিটে উইলসন থেকে এটি উড্ডয়ন করে সোমালিল্যান্ডের দিকে যাচ্ছিল। দুপুর ৩টার দিকে কাইম্বুর কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

এই খবর জানিয়েছে আল জাজিরা।

কাইম্বু কান্ট্রি কমিশনার হেনরি ওয়াফুলা বলেন, আমরা পাইলটসহ চারজনকে হারিয়েছি। বাকিদের অবস্থা আশঙ্কাজনক। যে বাড়িতে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেখানেও দুজনের মৃত্যু হয়েছে।

কেনিয়া রেডক্রস ও স্থানীয়রা ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষের মধ্যে অনুসন্ধান চালাচ্ছে।

স্থানীয় বাসিন্দা তাশা ওয়ানজিরা এএফপিকে বলেন, ‘বিমানটি আকাশেই আগুন ধরে যায়, এরপর সেটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।’

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

‘ফ্রান্স দলে ফরাসি নেই’ মন্তব্যে স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ

স্পেন ও ফ্রান্স— দুই দেশেই এ মন্তব্যের তীব্র সমালোচনা শুরু হয়েছে। স্পেনের বর্তমান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ থেকে শুরু করে ফ্রান্সের একাধিক মন্ত্রী ও রাজনৈতিক নেতা রাহয়ের বক্তব্যকে বিদেশিবিদ্বেষী ও বর্ণবাদী মানসিকতার বহিঃপ্রকাশ বলে আখ্যা দিয়েছেন।

১৯ ঘণ্টা আগে

‘আইডিএফ মিথ্যা বলছে’, পশ্চিম তীরে আটকে রাখার ঘটনায় মার্কিন কংগ্রেসম্যান

যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট এই আইনপ্রণেতা বলেন, “আইডিএফ মিথ্যা বলছে। তারা সশস্ত্র বসতি স্থাপনকারীদের মার্কিন নাগরিকদের আটকে রাখতে দিয়েছে, এমনকি একজন মার্কিন সরকারি কর্মকর্তাকেও।”

২০ ঘণ্টা আগে

ফের হরমুজ ঘিরে তীব্র সংঘাত, তেহরান বলছে ‘কূটনীতি অর্থহীন’

ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে— এমন কয়েকটি দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। এতে গত মাসে হওয়া অন্তর্বর্তী যুদ্ধবিরতি ও আলোচনার ভবিষ্যৎ নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে।

২১ ঘণ্টা আগে

ব্যাংককে বারে আগুন, প্রাণ গেল ২৭ জনের

প্রত্যক্ষদর্শীরা জানান, বারের মঞ্চের কাছাকাছি একটি জায়গায় আগুনের সূত্রপাত ঘটে। দ্রুতই সেটি ছড়িয়ে পড়ে। এ সময় বারের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। ক্রমে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় ঘরটি।

১ দিন আগে