ডেস্ক, রাজনীতি ডটকম

ব্যাংককের জনপ্রিয় চাতুচাক এলাকার একটি বারে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ১৮ জন, ৯ জন পুরুষ। এ ছাড়া ৬০ জনেরও বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে আটজনের অবস্থা সংকটাপন্ন। থাইল্যান্ডের সংবাদমাধ্যম থাইরাত জানিয়েছে, বেশ কয়েকজন মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।
রোববার দিবাগত মধ্যরাতে ওই বারে আগুন লাগে। স্থানীয়ভাবে বার বা পানশালাটি ‘রয় বিয়ার না লাট ফরাও’ নামে পরিচিত। ব্যাংককের চাতুচাক জেলায় অবস্থিত এই বার ওই এলাকার একটি জনপ্রিয় রেস্তোরাঁ ও বিনোদন কেন্দ্র।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার প্রথম প্রহরেই ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে ডাকা হয়। ফায়ার সার্ভিস সেখানে পৌঁছে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই সেখানে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছেই বার কর্তৃপক্ষের সংশ্লিষ্টদের আগুনে ঘেরা সদর দরজা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে দেখেন বলে জানান ফায়ার সার্ভিস কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বারের মঞ্চের কাছাকাছি একটি জায়গায় আগুনের সূত্রপাত ঘটে। দ্রুতই সেটি ছড়িয়ে পড়ে। এ সময় বারের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। ক্রমে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় ঘরটি।

বিবিসির খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা ভিডিও ফুটেজে দেখা যায়, বারটি থেকে আগুনের লেলিহান শিখা বের হচ্ছে এবং মানুষজন সেখান থেকে দৌড়ে বের হচ্ছেন। কেউ কেউ চিৎকার করছেন এবং কয়েকজন মাটিতে পড়ে যাচ্ছেন। অন্তত দুজনকে অগ্নিদগ্ধ অবস্থায় দেখা গেছে।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকে জানান, এখন পর্যন্ত ওই বার থেকে ২৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকিদের হাসপাতালে নেওয়া হয়েছে। আগুন কেন আর কীভাবে লেগেছে, তা এখনো অনুসন্ধান করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
আগুন লাগার সময় মঞ্চে গান গাইছিলেন— এমন একজন শিল্পীর বর্ণনা তুলে ধরে থাই প্রধানমন্ত্রী চার্নভিরাকুল বলেন, ওই শিল্পী জানিয়েছেন— কাটআউট সুইচে আগুন লেগেছিল এবং এরপর সবকিছু খুব দ্রুত ঘটে যায়। সেখানে একটি বিস্ফোরণ হয় এবং সবাই ধোঁয়া ও আগুন থেকে বাঁচতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
প্রধানমন্ত্রী জানান, বারে যারা ছিলেন তাদের অনেকেই বাইরে বের হতে পারেননি। কারণ তারা ভবনের পেছনের দিকে চলে গিয়েছিলেন এবং টয়লেটের ভেতরে গিয়ে ধোঁয়া ও আগুন থেকে নিজেদের বাঁচানোর চেষ্টা করেছিলেন। আর সেখানেই আমরা বেশির ভাগ মরদেহ পেয়েছি।
আগুন নিয়ন্ত্রণে আনার পর তোলা সেখানকার কিছু মর্মান্তিক ছবিতে দেখা গেছে, বারের বাইরে সারিবদ্ধভাবে অনেকগুলো মরদেহের ব্যাগ রাখা আছে। বারের ভেতরে থাকা আসবাবপত্র, দেয়াল ও ছাদ পুড়ে সম্পূর্ণ কালো হয়ে গেছে এবং ছাদের কিছু অংশ খসে পড়েছে। পুরো এলাকাটি কড়া নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে।
ব্যাংককের গভর্নর চাটচার্ট সিত্তিপুন্ট ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি দাবি করেছেন, বারের ভেতরে থাকা সাজসজ্জার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল।
ডেইলি নিউজকে গভর্নর বলেন, প্রাথমিকভাবে অত্যন্ত দুঃখজনক কিছু তথ্য পাওয়া গেছে। ক্যান্ডি ও অন্যান্য জিনিসপত্র বিক্রির টেবিল বসিয়ে জরুরি অগ্নিনির্বাপণ পথ বা ফায়ার এক্সিটগুলো বন্ধ করে রাখা হয়েছিল। এ বিষয়টির জন্য ফরেনসিক কর্মকর্তাদের দিয়ে একটি পুঙ্খানুপুঙ্খ ও আনুষ্ঠানিক তদন্ত প্রয়োজন।

এদিকে ব্যাংককের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক সুরিয়াচাই রাভিয়ান বলেছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ধোঁয়ায় দম বন্ধ হয়ে অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিত হওয়ার জন্য আরও অনুসন্ধান প্রয়োজন বলে।
জাইহারন নামে একজন মোটরসাইকেল চালক বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি আগুন দেখতে পান। তিনি জানান, নিজের শার্ট খুলে আগুন নেভানোর চেষ্টা করেন তিনি এবং তিনি অন্তত পাঁচজনকে বার থেকে বের করে আনেন।
জাইহারন বলেন, সেখান থেকে কয়েকজনকে জীবিত অবস্থাতেই উদ্ধার করে বাইরে আনতে পেরেছিলাম। জানি না তারা এখন কী অবস্থায় আছে। তবে আরও অনেক লাশ দেখেছি। ভয়াবহ পরিস্থিতি।
আরেক প্রত্যক্ষদর্শী ডেইলি নিউজকে জানান, আগুন দেখে গাড়ি থেকে লাফিয়ে নামেন তিনি। দ্রুতই সেখানে পৌঁছে দুজনকে বার থেকে পালাতে সাহায্য করার জন্য জানালার কাঁচ ভেঙেছিলেন তিনি। মধ্যরাতের ঠিক পরপরই দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান বলেও জানান এই প্রত্যক্ষদর্শী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।
১ দিন আগে
রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।
১ দিন আগে
মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।
১ দিন আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্
১ দিন আগে