যুক্তরাষ্ট্র-ইউরোপের জনগণের প্রতি কোনো শত্রুতা নেই: ইরানের প্রেসিডেন্ট

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

পশ্চিমা বিশ্বের সঙ্গে চরম উত্তেজনার মাঝেই মার্কিন জনগণের উদ্দেশে এক বিশেষ খোলা চিঠি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চিঠিতে তিনি স্পষ্ট করেছেন, যুক্তরাষ্ট্র, ইউরোপ বা প্রতিবেশী দেশগুলোর জনগণের প্রতি ইরানের কোনো শত্রুতা নেই। তবে সংঘাতের ময়দানে পরিস্থিতি ভিন্ন।

যুক্তরাষ্ট্র, ইউরোপ বা তার প্রতিবেশী দেশগুলোর জনগণের প্রতি ইরানের কোনো শত্রুতা নেই। মার্কিন জনগণকে দেয়া এক খোলা চিঠিতে এ কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, যুদ্ধবিরতির অনুরোধ করেছে ইরান। তবে বরাবরের মতই এ দাবি অস্বীকার করেছে তেহরান।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় লারেস্তান ও মিয়ানেহতে নয়জন নিহত হয়েছে। ইসফাহানের একটি বিমানবন্দর ও হরমোজগানের জেটিসহ দেশজুড়ে অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। পাল্টা হামলায় ইসরাইলে ৪ জন আহত হয়েছে। এদিকে বাহরাইন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতও ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি জানিয়েছে।

অন্যদিকে হাইফা শহরের পূর্বে অবস্থিত কিরিয়াত আতা এলাকায় ইসরাইলি সেনাবাহিনীর অবকাঠামো লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এদিকে বাহরাইন, সৌদি আরব এবং আমিরাতও ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার খবর দিয়েছে। এদিকে, বিভিন্ন সংস্থার তথ্যের বরাতে রয়টার্স জানিয়েছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধে বিভিন্ন দেশে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ অবরোধ: পারস্য উপসাগরে আটকা ২১৯০ জাহাজ, ২০ হাজার নাবিক

বিশ্বের জ্বালানি সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে ইরানের আরোপিত অবরোধে পারস্য উপসাগরে অন্তত ২ হাজার ১৯০টি বাণিজ্যিক জাহাজ এবং এতে থাকা প্রায় ২০ হাজার নাবিক আটকা পড়েছেন। জাহাজগুলোর মধ্যে ৩২০টিরও বেশি তেল ও গ্যাসবাহী ট্যাংকার রয়েছে।

৭ ঘণ্টা আগে

বাগদাদে মার্কিন দূতাবাসে যেকোনো সময় হামলা, সতর্কতা জারি

দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, ইরাকের রাজধানী বাগদাদে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলার আশঙ্কা রয়েছে। এক বিবৃতিতে দূতাবাস জানায়, ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো রাজধানীর কেন্দ্রীয় এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে, মার্কিন নাগরিক, ব্যবসা প্র

৯ ঘণ্টা আগে

বিস্ফোরণে তছনছ বুরুন্ডির সামরিক ঘাঁটি, হতাহত ৭০

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাতে রাজধানীর নিকটবর্তী বুজুমবুরা শহরের উপকণ্ঠে মুসাগা এলাকায় অবস্থিত একটি সামরিক ঘাঁটির গুদামে আগুন লাগে। পরে সেখানে থাকা বিস্ফোরক দ্রব্যে আগুন ছড়িয়ে পড়লে একাধিক বিস্ফোরণ ঘটে।

১২ ঘণ্টা আগে

ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, সুনামি সতর্কতা

ভূমিকম্প উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটির উপকেন্দ্র তেরনাতে শহর থেকে প্রায় ১২৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

১৪ ঘণ্টা আগে