২ মাস পর দিল্লিতে বাংলাদেশ মিশনে ভিসা সেবা চালু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস। ছবি: সংগৃহীত

দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনে প্রায় দুই মাস পর দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে আবারও ভিসা সেবা চালু হয়েছে। ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসাই ইস্যু শুরু হয়েছে এই দূতাবাসে। ভারতীয় বিশেষজ্ঞরা এই সেবা পুনরায় চালুকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার বার্তা হিসেবে দেখছেন।

ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবর বলছে, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে দিল্লি দূতাবাসে ভারতীয় নাগরিকদের ভিসা ইস্যু শুরু হয়েছে।

বাংলাদেশ হাইকমিশন সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, শুক্রবার সকাল থেকেই সব কনস্যুলার সেবা দেওয়া হচ্ছে দিল্লি দূতাবাসে। ভারতের পক্ষ থেকেও শিগগিরই বাংলাদেশে তাদের ভিসা কেন্দ্রগুলো চালুর ইঙ্গিত দেওয়া হয়েছে।

জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন-পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটতে থাকে। নানা ঘটনার মধ্য দিয়ে সে সম্পর্কের খুব একটা উন্নতি হয়নি।

এর মধ্যে ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাসহ কয়েকটি ঘটনায় দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকে। ওই সময় নিরাপত্তাজনিত কারণে দুই দেশই কনস্যুলার ও ভিসা সেবা স্থগিত করে। সে সময় ব্যবসা ও ওয়ার্ক পারমিট ভিসা সীমিত আকারে চালু থাকলেও পর্যটন ও মেডিকেল ভিসা বন্ধ ছিল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের অবসান ও বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের তিন দিনের মাথায় দিল্লি দূতাবাসে ভিসা সেবা চালু হলো। ভারতীয় কূটনীতিকরা বলছেন, এ পদক্ষেপ দুই দেশের সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় আইআরজিসির গোয়েন্দাপ্রধান নিহত

বিবৃতিতে বলা হয়েছে, সোমবার মেজর জেনারেল মাজিদ খাদেমি চলমান আগ্রাসী যুদ্ধে আমেরিকান-জায়োনিস্ট শত্রুর সন্ত্রাসী হামলায় শহিদ হয়েছেন। প্রায় অর্ধশতাব্দী ধরে বিপ্লব, রাষ্ট্রব্যবস্থা ও ইসলামি স্বদেশের প্রতি আন্তরিক ও সাহসী অভিভাবকত্বের মাধ্যমে গোয়েন্দা ও নিরাপত্তা ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ, স্থায়ী ও শিক্ষ

৯ ঘণ্টা আগে

ট্রাম্পের ‘অশালীন’ হুমকির পর তেলের দর ছাড়াল ১১০ ডলার

এর আগে রোববার নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘মঙ্গলবার হবে বিদ্যুৎকেন্দ্র দিবস এবং সেতু দিবস— সব একসাথে, ইরানে। এর মতো কিছু আর হবে না!!! ওই অভিশপ্ত প্রণালি খুলে দাও পাগল বেজন্মার দল, নইলে নরকে বাস করতে হবে— দেখে নিও! আল্লাহ মহান।’

১২ ঘণ্টা আগে

ভূমধ্যসাগরে ফের নৌকাডুবি: নিখোঁজ ৭০ অভিবাসীর মৃত্যুর শঙ্কা

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে লিবিয়া উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৭০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। দুর্ঘটনায় উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এ তথ্য প্রকাশ করে।

১২ ঘণ্টা আগে

৪৫ দিনের যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা হচ্ছে: এক্সিওস

যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক কয়েকটি মধ্যস্থতাকারী দেশ সম্ভাব্য ৪৫ দিনের একটি যুদ্ধবিরতির শর্তাবলি নিয়ে আলোচনা করছে। এই আলোচনা শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের স্থায়ী অবসানের পথ তৈরি করতে পারে। রোববার (৫ এপ্রিল) এমনটাই জানিয়েছে মার্কিন অনলাইন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

১৩ ঘণ্টা আগে