আগামী রমজান শুরু কবে, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

ডেস্ক, রাজনীতি ডটকম

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী বছর রমজান মাস শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। প্রাথমিক হিসাব অনুযায়ী এখন রমজান শুরু হতে বাকি রয়েছে প্রায় ১৩৯ দিন।

আমিরাত জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, রমজান মাসের নতুন চাঁদ জন্ম নেবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ইউএই সময় বিকেল ৪টা ১ মিনিটে। তবে সেদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ অস্ত যাবে, ফলে চাঁদ দেখা সম্ভব হবে না। এ কারণে রোজা শুরু হওয়ার সম্ভাব্য দিন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)। তবে এটি চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভর করবে।

আল জারওয়ান আরও জানান, রমজানের শুরুতে আবুধাবিতে রোজার দৈর্ঘ্য হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট, যা মাস শেষে বেড়ে দাঁড়াবে প্রায় ১৩ ঘণ্টা ২৫ মিনিটে। একই সঙ্গে দিনের আলোর সময়ও বাড়বে শুরুতে ১১ ঘণ্টা ৩২ মিনিট থেকে মাস শেষে হবে প্রায় ১২ ঘণ্টা ১২ মিনিট।

তাপমাত্রা সম্পর্কেও তিনি বলেন, রমজানের শুরুতে আবুধাবিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৮ ডিগ্রি সেলসিয়াস। মাসের শেষ দিকে তা বেড়ে দাঁড়াবে ১৯ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসে। শুরুতে উত্তর দিকের শীতল বাতাস প্রবাহিত হলেও রমজানের শেষভাগে বসন্তকালীন আবহাওয়া ও পশ্চিমা বাতাস প্রবল হবে বলে জানান তিনি।

এছাড়া আল জারওয়ান সতর্ক করে বলেন, পুরো রমজান মাসে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৌসুমি গড় হিসেবে এ সময়ে বৃষ্টির পরিমাণ ১৫ মিলিমিটারেরও বেশি হতে পারে।

সূত্র: গালফ নিউজ

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মার্কিন ইতিহাসের ভয়াবহতম সেই হামলার দিন ও তারপর কী ঘটেছিল

দিনটি ছিল ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর, মঙ্গলবার। ছিনতাইকারীরা ছোট ছোট দলে পূর্ব আমেরিকার আকাশপথ দিয়ে ওড়া চারটি বিমান একইসাথে ছিনতাই করে। তারা বিমানগুলোকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে নিউইয়র্ক আর ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ ভবনে আঘাত হানার জন্য।

৫ ঘণ্টা আগে

৯/১১-এর ২৫ বছর: যুদ্ধ, সন্ত্রাস ও বদলে যাওয়া বিশ্ব

ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন ইনস্টিটিউটের ‘কস্ট অব ওয়ার’ প্রকল্পের হিসাবে, ২০০১ সালের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত যুদ্ধ ও সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মকাণ্ডে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট ব্যয় দাঁড়ায় প্রায় আট ট্রিলিয়ন ডলারে। এর মধ্যে আফগানিস্তান-পাকিস্তান যুদ্ধাঞ্চলের ব্যয়ই ছিল প্রায় ২.৩ ট্র

৬ ঘণ্টা আগে

নিষেধাজ্ঞা এড়িয়ে চীনের সঙ্গে শত শত কোটি ডলারের ‘গোপন বাণিজ্য’ ইরানের

দুই ইরানি ঊর্ধ্বতন সূত্রসহ বিষয়টি সম্পর্কে অবগত অন্য ব্যক্তিরা রয়টার্সকে বলেন, এ ব্যবস্থার মাধ্যমে ইরান চীন থেকে ওষুধ, যানবাহন ও যোগাযোগ সরঞ্জাম কিনেছে। গত এক বছরে অন্তত একবার কয়েক মিলিয়ন ডলার মূল্যের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহসংক্রান্ত চুক্তিতেও এ পদ্ধতি ব্যবহার করা হয়েছে।

১৭ ঘণ্টা আগে

মক্কা চুক্তিতে নতুন দেশের অন্তর্ভুক্তি এখনই নয়: পাকিস্তান

ইসলামাবাদে সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান এ কথা বলেন। তিনি জানান, তিন দেশের মধ্যে নিয়মিত বৈঠক, পরামর্শ ও যোগাযোগ চলছে। তবে এই মুহূর্তে মক্কা প্রতিরক্ষা চুক্তি সম্প্রসারণ বা নতুন সদস্য নেওয়ার কোনো আলোচনা নেই।

২০ ঘণ্টা আগে
Advertisement