গ্রিসের উপকূল থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১০: ১১
ছবি: সংগৃহীত

দক্ষিণ ভূমধ্যসাগরের ক্রিট দ্বীপের উপকূল থেকে বাংলাদেশিসহ ৭৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে স্থানীয় কোস্টগার্ড। মঙ্গলবার (২৫ আগস্ট) ক্রিটের কালিলিমেনেস বন্দরের কাছে সমুদ্র থেকে তাদের উদ্ধার করা হয়। ইউরোপীয় ইউনিয়নের ড্রোনে সংকেত পেয়ে পরিচালিত এই অভিযানে উদ্ধার হওয়াদের মধ্যে বাংলাদেশি ও সুদানের নাগরিকসহ দুই নারী ও দুই শিশু রয়েছে।

কোস্টগার্ডের এক প্রেস কর্মকর্তা জানান, ইউরোপীয় ইউনিয়নের একটি ড্রোন সমুদ্রে দুই নৌকার অবস্থান শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে নৌকা দুটিতে থাকা অভিবাসীদের উদ্ধার করা হয়।

এর আগে গ্রিসের এএনএ নিউজ এজেন্সি ৮৫ জন অভিবাসী উদ্ধারের খবর জানায়। পরে কোস্টগার্ডের পক্ষ থেকে উদ্ধার হওয়া অভিবাসীর সংখ্যা ৭৯ জন বলে নিশ্চিত করা হয়।

সাম্প্রতিক সময় ক্রিট ও এর কাছের গাভদোস দ্বীপ গ্রিসে আশ্রয়প্রার্থীদের প্রবেশের অন্যতম প্রধান রুট হয়ে উঠেছে। লিবিয়ার উপকূল থেকে গাভদোসের দূরত্ব প্রায় ৩২০ কিলোমিটার।

গ্রিসের অভিবাসন মন্ত্রণালয় জানায়, দেশটিতে অভিবাসী আগমনের সংখ্যা সাম্প্রতিক সময় কমেছে। ২০২৫ সালের আগস্ট পর্যন্ত এক বছরে প্রায় ৬১ হাজার অভিবাসী গ্রিসে পৌঁছালেও পরবর্তী ১২ মাসে এ সংখ্যা নেমে এসেছে প্রায় ৪২ হাজারে। অর্থাৎ এক বছরে আগমন কমেছে প্রায় ৩১ শতাংশ।

ইউরোপে সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসন নীতি আরও কঠোর করা হয়েছে। অনিয়মিত অভিবাসন ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন লিবিয়ার মতো ট্রানজিট দেশগুলোর সঙ্গেও সহযোগিতা করছে।

গ্রিসের অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিস অভিবাসীদের আগমন ঠেকাতে কঠোর নীতির পক্ষে অবস্থান নিয়েছেন। এ ছাড়া অভিবাসীদের আবেদন প্রক্রিয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের বাইরে রিটার্ন হাব স্থাপনের বিষয়েও জার্মানি ও অন্যান্য ইউরোপীয় দেশের সঙ্গে আলোচনা করছে গ্রিস।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভারত সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

২০২০ সালের জুনে লাদাখ সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের পর দুই দেশের সম্পর্কে যে চরম তিক্ততা তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে সাত বছর লেগে গেল। এবার চারশত কর্মকর্তা সঙ্গী করে আবারও ভারত সফরে আসছেন শি জিনপিং।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা

আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে ঘোষণা দিতে পারে পররাষ্ট্র দপ্তর। এ ক্ষেত্রে তারা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

১ দিন আগে

হাইতিতে সন্ত্রাসী হামলা নিহত ৪৭, আহত ২২

১ দিন আগে

ইরানের বিরুদ্ধে ‘সর্বাত্মক অর্থনৈতিক আক্রমণে’র ঘোষণা যুক্তরাষ্ট্রের

বেসেন্ট এটিকে ‘ইকোনমিক ডি-ডে’ হিসেবে উল্লেখ করে বলেন, তেহরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখা দেশ ও প্রতিষ্ঠানগুলোকে এখন যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থায় প্রবেশাধিকার এবং ইরানের সঙ্গে ব্যবসা— এই দুটির মধ্যে একটিকে বেছে নিতে হতে পারে।

১ দিন আগে