আফগানিস্তানে আকস্মিক বন্যায় মৃত্যু ২০, নিখোঁজ মেয়রসহ অনেকে

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ জুলাই ২০২৬, ১০: ১১
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। মৌসুমি বৃষ্টির কারণে সৃষ্ট এই ভয়াবহ বন্যায় বহু ঘরবাড়ি, হোটেল ও অসংখ্য দোকানপাট ধ্বংস হয়ে গেছে। এছাড়া এখনো অনেকে নিখোঁজ রয়েছেন, যাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল। সূত্র: আল জাজিরা

পাকিস্তানের সীমান্তবর্তী এই প্রদেশের রাজধানী পারুন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীর তীরের যেসব জায়গায় আগে জমজমাট দোকানপাট ছিল, সেখানে এখন শুধুই কাদার স্তূপ। আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (এএনডিএমএ) জানায়, এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় আহত হয়েছেন ৮০ জনেরও বেশি মানুষ।

নুরিস্তানের গভর্নরের কার্যালয় জানায়, নিখোঁজদের মধ্যে পারুন শহরের মেয়রসহ কয়েকজন সরকারি কর্মকর্তা রয়েছেন। স্থানীয় একটি এনজিও প্রধান জানান, বন্যায় পৌরসভা ভবন, একাধিক হোটেল এবং কয়েক ডজন দোকান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

আফগান সরকারের শীর্ষ মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, উদ্ধারকারী সংস্থাগুলো মানুষের জীবন বাঁচাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই আফগানিস্তানে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ বারবার ও মারাত্মক আকার ধারণ করছে। এর আগে গত এপ্রিলে বন্যা ও বৃষ্টিতে প্রায় ১৫০ জন এবং মে মাসে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছিল। নতুন করে আরও বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস থাকায় বাসিন্দাদের নদীর তীরবর্তী এলাকা থেকে দূরে থাকার জন্য সতর্কবার্তা দিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা: রাডার ও স্যাটেলাইট ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার দাবি

আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত আইআরজিসির প্রথম বিবৃতি অনুযায়ী, কুয়েতে মার্কিন বাহিনীর একটি দূরপাল্লার রাডার কেন্দ্র, একটি টেলিযোগাযোগ কেন্দ্র, স্যাটেলাইট সিগন্যাল গ্রহণ ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডারে সফল হামলা চালানো হয়েছে। একই সঙ্গে 'আলি আল-সালেম' বিমানঘাঁটিতে অ

৫ ঘণ্টা আগে

বৈষম্যের অভিযোগে কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কার্নি বলেন, "কানাডা-যুক্তরাষ্ট্র-মেক্সিকো চুক্তি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র একের পর এক শুল্ক আরোপের যে একতরফা বাণিজ্য পদক্ষেপ শুরু করেছিল, শুল্ক আরোপের নতুন এই সিদ্ধান্ত তারই ধারাবাহিকতা।"

৮ ঘণ্টা আগে

সৌদির বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা হুতিদের, ইরান যুদ্ধে নতুন ফ্রন্টের শঙ্কা

ইয়েমেনের হুতি সশস্ত্র গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে। সোমবার ইরান-সমর্থিত গোষ্ঠীটির এ ঘোষণায় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে নতুন একটি ফ্রন্ট খুলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চল থেকে বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহ ও বাণিজ্যও নতুন ঝুঁকির মুখে

১৫ ঘণ্টা আগে

স্টারমারের পদত্যাগ, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন কিয়ার স্টারমার। তার স্থলাভিষিক্ত হয়েছেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যাম। সোমবার স্থানীয় সময় দুপুরে স্টারমার বাকিংহাম প্যালেসে গিয়ে রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দেন।

২১ ঘণ্টা আগে