স্টারমারের পদত্যাগ, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ জুলাই ২০২৬, ২০: ২০
২০২৪ সালের এক বিকেলে হাস্যোজ্জ্বল কিয়ের স্টারমার (বাঁয়ে) ও অ্যান্ডি বার্নহ্যাম (ডানে)। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন কিয়ার স্টারমার। তার স্থলাভিষিক্ত হয়েছেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যাম। সোমবার স্থানীয় সময় দুপুরে স্টারমার বাকিংহাম প্যালেসে গিয়ে রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দেন।

এরপর রাজা বার্নহ্যামকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। সাংবিধানিক প্রক্রিয়া শেষে তিনি যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন এবং বাকিংহাম প্যালেস থেকে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে যান। সেখানে কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।

বিবিসির খবরে বলা হয়, সাংবিধানিক রীতি অনুযায়ী পদত্যাগপত্র জমা দেওয়ার পর স্থানীয় সময় দুপুর ১২টার দিকে স্টারমার প্রাসাদ ত্যাগ করেন। প্রধানমন্ত্রী হিসেবে বিদায়ী বক্তব্যে কিয়ার স্টারমার তার উত্তরসূরি অ্যান্ডি বার্নহ্যামের সফলতা কামনা করেন। তিনি বলেন, ‘আমি সৌজন্যের সঙ্গে, হাসিমুখে এবং আমাদের অর্জন নিয়ে গর্বিত অবস্থায় বিদায় নিচ্ছি।’

এদিকে ডাউনিং স্ট্রিটে নতুন সরকারের দায়িত্ব গ্রহণের প্রস্তুতিও শুরু হয়েছে। বিবিসি জানিয়েছে, বার্নহ্যামের প্রথম ভাষণ শোনার জন্য তার সমর্থকরা ডাউনিং স্ট্রিটে জড়ো হয়েছেন। নতুন মন্ত্রিসভায় বিদায়ী সরকারের কতজন সদস্য জায়গা পাবেন, তা নিয়েও চলছে জোর আলোচনা।

বার্নহ্যামের গ্রেটার ম্যানচেস্টারের চিফ অব স্টাফ কেভিন লিকেও ডাউনিং স্ট্রিটে দেখা গেছে। ডাউনিং স্ট্রিটে ভাষণ দেওয়ার পর বার্নহ্যাম নতুন মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করবেন। এরই মধ্যে বিদায়ী সরকারের কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেছেন। নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।

ব্রেক্সিট-পরবর্তী এক দশকে এটি যুক্তরাজ্যের রাজনীতিতে আরেকটি বড় পরিবর্তন। অ্যান্ডি বার্নহ্যাম দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে গত চার বছরে দেশটির পঞ্চম প্রধানমন্ত্রী হলেন। বর্তমানে ডাউনিং স্ট্রিটে ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিকতা চলছে। নতুন সরকারের পূর্ণাঙ্গ তালিকা শিগগিরই প্রকাশ করা হবে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement