ডেস্ক, রাজনীতি ডটকম

গাজার রাফাহ শহরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি ট্যাংক থেকে ছোড়া গুলিতে অন্তত ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রাফাহর রেড ক্রস হাসপাতালের তথ্য বলছে, হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১৫০ জন।
বিবিসির খববরে বলা হয়েছে, রোববার (১ জুন) ভোরে ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনে’র ত্রাণ বিতরণের সময় ঘটেছে এ ঘটনা। এই সংস্থাটির ত্রাণ বিতরণের সময় গত মঙ্গলবারও ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ভিড় সামলাতে গুলি চালিয়েছিল ইসরায়েলি বাহিনী।
রাফাহর স্থানীয় সাংবাদিক মোহাম্মদ গারিব বিবিসিকে জানান, মার্কিন অর্থায়নে পরিচালিত একটি মানবিক সহায়তা বিতরণ কেন্দ্রে রোববার ভোরে হাজার হাজার ফিলিস্তিনি জড়ো হয়েছিলেন। ওই সময়ই ইসরায়েলি ট্যাংকগুলো এগিয়ে গিয়ে জনতার ওপর গুলি চালায়।
ইসরায়েল অবশ্য এ হামলার কথা এখনো স্বীঅকার করেনি। দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, ওই ত্রাণ বিতরণকেন্দ্রে ইসরায়েলি সেনাদের গুলিতে হতাহত হওয়ার বিষয়টিতে তারা অবগত নয়। তবে তারা এ অভিযোগ খতিয়ে দেখছে।
খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত একটি নতুন সংস্থা ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন’ গত সপ্তাহ থেকে গাজায় নির্ধারিত স্থানে খাবার বিতরণ শুরু করেছে। হামাসের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ এনে ইসরায়েল নতুন এই পরিকল্পনা তৈরি করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে হামাস।
সাময়িক যুদ্ধবিরতির পর গত ১৮ মার্চ থেকে গাজায় সামরিক অভিযান পুনরায় শুরু করে ইসরায়েল। ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাসের সীমান্ত অতিক্রম করে চালানো হামলায় প্রায় ১২০০ মানুষ নিহত এবং ২৫১ জনকে জিম্মি করে নেওয়ার পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে।
গাজার হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধ শুরুর পর থেকে অন্তত ৫৪ হাজার ৩৮১ জন মানুষ সেখানে নিহত হয়েছেন।

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ হামলায় অন্তত পাঁচ ইরানি নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
১৭ ঘণ্টা আগে
‘হরমুজ প্রণালি’ এককভাবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। এই প্রণালি খুলে দিতে একের পর এক আলটিমেটাম ও হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাতে কাজ হয়নি। উলটো সবশেষ এক মার্কিন গোয়েন্দা তথ্য বলছে, ইরানের পক্ষ থেকে সহজে বা দ্রুত এই প্রণালি খুলে দেওয়ার সম্ভাবনা খুব কম।
১ দিন আগে
উদ্ধার অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে সজ্জিত ডজনখানেক বিমান’ পাঠায়। অভিযানের সময় ওই কর্মকর্তা কিছুটা আহত হলেও তার অবস্থা আশঙ্কামুক্ত।
১ দিন আগে
আলজাজিরা বলেছে, যুক্তরাষ্ট্রের সূত্রটি জানিয়েছে, গতকাল রাতে নিখোঁজ বিমানের ক্রুকে শনাক্ত করা সম্ভব হয়। এরপর তাকে উদ্ধারে অভিযান শুরু হয়। কিন্তু তখন ব্যাপক বাধার মুখেও পড়তে হয় তাদের।
১ দিন আগে