মঙ্গলবার ইরানের পাওয়ার প্ল্যান্ট ‘গুঁড়িয়ে দেবেন’ ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
ইরান যুদ্ধ নিয়ে সামরিক-রাজনৈতিক ঝুঁকির মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতীকী ছবি

ইরানকে শেষবারের মতো সময় দিয়ে ইরানের পাওয়ার প্ল্যান্টসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ‘গুঁড়িয়ে দেওয়া’র হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য সোমবার (৬ এপ্রিল) পর্যন্ত সময় দিয়েছেন তিনি। বলেছেন, তা না করলে মঙ্গলবারই (৭ এপ্রিল) ইরানিদের ‘নরকে’ থাকার অভিজ্ঞতা হবে।

রোববার (৫ এপ্রিল) ইস্টার সানডেতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এমন হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট।

অশালীন ভাষা ব্যবহার করে ট্রাম্প লিখেছেন, মঙ্গলবার হবে ‘পাওয়ার প্ল্যান্ট ডে’ এবং ‘ব্রিজ (সেতু) ডে’। সবকিছু একবারে হবে। এমন কিছু, যা আগে কখনো দেখা যায়নি।

ইরানিদের জন্ম পরিচয় নিয়ে গালি দিয়ে ট্রাম্প লিখেছেন, হয় হরমুজ প্রণালি খুলে দাও, নইলে তোমাদের নরকে বাস করতে হবে। শুধু চেয়ে চেয়ে দেখো।

পোস্টের শেষে ‘সমস্ত প্রশংসা আল্লাহর’ কথাটিও উল্লেখ করেছেন ট্রাম্প। এর ঘণ্টাচারেক পরই তিনি পাঁচ শব্দের আরেক পোস্টে লিখেছেন, ‘মঙ্গলবার ইস্টার্ন টাইম রাত ৮টা।’ অর্থাৎ ইরান হরমুজ প্রণালি খুলে না দিলে মঙ্গলবার যুক্তরাষ্ট্র সময় রাত ৮টায় হামলা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

ট্রাম্পের হুমকিপূর্ণ এ পোস্টকে ইরানের বেসামরিক অবকাঠামোতে সম্ভাব্য হামলার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এর মধ্যেও অবশ্য তিনি জানিয়েছেন, সোমবারের মধ্যে ইরানের সঙ্গে একটি চুক্তি সম্ভব হতে পারে এবং দুই দেশ আলোচনায় রয়েছে।

ট্রাম্পের এমন পোস্টের তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি। তিনি ট্রাম্পকে ‘সম্পূর্ণ অস্থিতিশীল’ বলে আখ্যা দিয়ে বলেন, তিনি হাজারও মানুষকে হত্যা করেছেন, আরও হাজারও মানুষকে হত্যা করতে যাচ্ছেন। তিনি যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের বিষয়টি বিবেচনার আহ্বান জানান, যার মাধ্যমে প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে অপসারণ করা সম্ভব।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

তৃণমূলের ৪৪০ কোটি রুপির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিরোধীদলীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুটি শিবিরের মধ্যে সাংগঠনিক ও আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতা দখলের লড়াই চরম রূপ নিয়েছে। এই দ্বন্দ্বের মাঝেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুস

১৮ ঘণ্টা আগে

লেবানন ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কের ‘অবনতি’

ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টার মধ্যেই বৈরুতে ইসরাইলি বোমাবর্ষণ এবং নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থানের কারণে দুই নেতার মধ্যকার সম্পর্কের নজিরবিহীন অবনতি ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

১৯ ঘণ্টা আগে

লেবাননে হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিশেষ বিবৃতিতে দেশটির ‘খাতাম-আল আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, “এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে, সব ধরনের জাহাজ চলাচলের জন্য এখন থেকে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ থাকবে।”

১ দিন আগে

সরকারবিরোধী বিক্ষোভের মুখে বলিভিয়ায় জরুরি অবস্থা জারি

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপের মুখে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ চরম রাজনৈতিক সংকটে রূপ নেওয়ার পর আজ শনিবার বলিভিয়ায় জরুরি অবস্থা (স্টেট অব ইমার্জেন্সি) ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ।

১ দিন আগে