নেপালে নিরাপত্তার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী

ডেস্ক, রাজনীতি ডটকম
সোমবার জেনজি-দের বিক্ষোভে অশান্ত হয়ে ওঠে নেপাল। ছবি : বিবিসি বাংলা

নেপালের সেনাবাহিনী দেশটির নিরাপত্তার নিয়ন্ত্রণ নিয়েছে। দেশটির অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনীর সদস্যরা মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে।

চলমান অস্থিরতা ও সহিংসতা দমনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে নেপাল সেনাবাহিনীর প্রধান জেনারেল অশোক রাজ সিগদেল বিক্ষোভকারীদের প্রতি শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানিয়েছিলেন।

বিক্ষোভকারী জেন-জি নেতাদের প্রতি শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন নেপাল সেনাবাহিনীর প্রধান জেনারেল অশোক রাজ সিগদেল। তবে তার পরও অস্থিরতা না কমায় নেপালের নিরাপত্তার নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী। দেশটির অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করবে।

নেপালের প্রতিরক্ষা জনসংযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে সেনাবাহিনী সতর্ক করে বলেছে, কিছু গোষ্ঠী এই অস্থিরতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের জীবন ও সরকারি-বেসরকারি সম্পত্তির মারাত্মক ক্ষতি করছে। সেনাবাহিনী নাগরিকদের সংযত থাকতে এবং দেশজুড়ে আরও ধ্বংস রোধে সহযোগিতা করতে আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের কার্যকলাপ বন্ধ না হলে সেনাবাহিনী অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সম্পূর্ণভাবে মোতায়েন হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে। মোতায়েন কার্যক্রম শুরু হলে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নতুন করে মূল্যায়ন করা হবে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া এক ভিডিও বার্তায় নেপাল সেনাবাহিনীর প্রধান জেনারেল অশোক রাজ সিগদেল বলেন, বর্তমান কঠিন পরিস্থিতি স্বাভাবিক করা ও জাতির সর্বোচ্চ স্বার্থ রক্ষা করা সবার দায়িত্ব। আমি বিক্ষোভ কর্মসূচি স্থগিতের অনুরোধ করছি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংলাপের পথে আসার আহ্বান জানাচ্ছি।

সূত্র: খবরহাব

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সুপ্রিম কোর্টে ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল, যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বহাল

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রথম দিনই এক নির্বাহী আদেশে অবৈধ অভিবাসী ও অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব না দেওয়ার নির্দেশ দেন। এরপরই কয়েকটি অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেল ও নাগরিক অধিকার সংগঠনগুলো আদালতে এ আদেশের বিরুদ্ধে মামলা করে।

১২ ঘণ্টা আগে

সুপ্রিম কোর্টে ট্রাম্পের জন্য নাটকীয় দিন, ৪ রায়ের ৩টিতেই ধাক্কা

প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের নির্বাহী ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়লেও বাকি তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে আদালত তার অবস্থানের বিপক্ষে রায় দিয়েছেন। ফলে একই দিনে বড় একটি আইনি সাফল্যের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ ধাক্কার মুখে পড়েছেন তিনি।

১৭ ঘণ্টা আগে

সিন্ধু পানি চুক্তি: ভারতের পদক্ষেপে কঠোর পরিণতির হুঁশিয়ারি পাকিস্তানের

পাকিস্তানের জলবায়ু পরিবর্তনমন্ত্রী মুসাদিক মালিক ও তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার যৌথ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, একতরফাভাবে এই আন্তর্জাতিক চুক্তি স্থগিত বা বাতিলের সুযোগ নেই এবং কেউ পাকিস্তানের পানির ওপর হাত বাড়ালে তা ‘কেটে ফেলা হবে’।

১ দিন আগে

বামপন্থি প্রার্থীকে হারিয়ে পেরুর মসনদে ফুজিমোরি

দীর্ঘ এক সপ্তাহ ধরে ভোট গণনা ও প্রতিটি ব্যালট পুনঃপরীক্ষার পর অবশেষে পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে বামপন্থি প্রার্থী রবার্তো স্যানচেজকে সামান্য ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন দক্ষিণপন্থি নেত্রী কেইকো ফুজিমোরি।

১ দিন আগে