ডেস্ক, রাজনীতি ডটকম

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি বিমান হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন উল্লেখ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাস্তি দাবি করেছে কাতার। মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি।
আনসারি বলেন, আমরা ইসরায়েলি প্রধানমন্ত্রীর বেপরোয়া নীতির কারণে প্রতিটি ব্যর্থতার ন্যায্যতা প্রমাণ করার চেষ্টা দেখছি। আমরাও তাকে একটি বার্তা দিতে চাই—আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য তাকে শাস্তি পেতেই হবে।
এর আগে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেন, দোহায় গত সপ্তাহে হামাসের পাঁচ সদস্যসহ ছয়জনকে হত্যার মাধ্যমে চালানো ইসরায়েলি বিমান হামলা ব্যর্থ হয়নি। তিনি বলেন, এটি একটি বার্তা বহন করে—হামাস যেখানেই যাক, সেখানেই তাদের লক্ষ্যবস্তু করা হবে।
কাতার জানিয়েছে, হামলার সময় দোহায় অবস্থান করছিলেন হামাসের শীর্ষ নেতারা, যারা যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিচ্ছিলেন। যদিও তারা বেঁচে যান, তবে হামলায় ছয়জন নিহত হন।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কাতারের পক্ষ থেকে আবারও জানানো হয়েছে, তারা জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং ইসরায়েলের এই আক্রমণের জবাব দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণে মনোযোগী।
গাজায় যুদ্ধবিরতি আলোচনায় কাতারের মধ্যস্থতার বিষয়ে আল-আনসারি বলেন, এটি বাস্তবসম্মত বলে মনে হচ্ছে না, কারণ ইসরায়েলি প্রধানমন্ত্রী তার সঙ্গে আলোচনায় বসা প্রতিনিধিদের হত্যা করতে এবং মধ্যস্থতাকারী রাষ্ট্রের ওপর হামলা চালাতে চান।
তিনি আরও বলেন, কাতার তার ভূখণ্ডে এ ধরনের হামলার পুনরাবৃত্তি ঠেকাতে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে কাজ করে যাচ্ছে। সূত্র : আনাদোলু এজেন্সি।

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইয়েমেন সীমান্তের কাছে অবস্থিত জিজানে প্রতিদিন প্রায় ৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতাসম্পন্ন একটি বড় শোধনাগার রয়েছে। গত জুলাই থেকে সৌদি আরবের সঙ্গে হুতিদের সংঘাত আবার তীব্র হয়েছে। এর আগে জিজান ও ইয়ানবুতে আরামকোর স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়।
১৭ ঘণ্টা আগে
হামলার আগে শহরটিতে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে অনলাইনে কোনো সরিয়ে নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়নি। হামলার বিষয়ে রয়টার্সের প্রশ্নের তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি ইসরায়েলি সামরিক বাহিনী। হামলার স্থানে চিকিৎসাকর্মী ও শিশুরা থাকার বিষয়ে তারা অবগত ছিল কি না এবং কেন কোনো সরিয়ে নেওয়ার সতর্কতা দেওয়া হয়নি— এ
১ দিন আগে
বাংলাভাষী ভারতীয় মুসলিম নারী মুমতাজ বেগমকে নিয়ম না মেনে জোর করে (পুশ ইন) বাংলাদেশে পাঠানোর ঘটনায় আসাম সরকারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন গুয়াহাটি হাইকোর্ট। এ ঘটনায় কোনো ব্যক্তিকে বেআইনিভাবে নির্বাসনের জন্য প্রথমবার রাজ্য সরকারের ওপর ক্ষতিপূরণের দায় চাপাল আদালত।
১ দিন আগে
ইরানের এ ঘোষণা এসেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমুদ্রপথে সরাসরি সংঘাত নতুন করে তীব্র হওয়ার পর। গত কয়েক দিনে যুক্তরাষ্ট্র তিনটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হরমুজ ও এর আশপাশে কয়েকটি জাহাজে পালটা হামলা চালিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এস
১ দিন আগে