মেক্সিকোতে বাসে ট্রেনের ধাক্কায় নিহত ১০, আহত ৬১

ডেস্ক, রাজনীতি ডটকম

মেক্সিকোর মধ্যাঞ্চলে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০ জন। আহত হয়েছেন অন্তত ৬১ জন। স্থানীয় সময় গতকাল সোমবার একটি মালবাহী ট্রেন সরাসরি ধাক্কা মারে একটি ডাবল-ডেকার যাত্রীবাহী বাসে। ট্রেন পরিচালনাকারী সংস্থা জানিয়েছে, বাসটি চলন্ত ট্রেনের সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রেলওয়ে সংস্থা কানাডিয়ান প্যাসিফিক কানসাস সিটি দে মেক্সিকো নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছে। পাশাপাশি চালকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন সড়ক চিহ্ন এবং রেলক্রসিংয়ে দেওয়া থামার নির্দেশ মেনে চলেন।

বাসের মালিক প্রতিষ্ঠান হেরাদুরা দে প্লাতা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, বাসের সামনের অংশ ও ওপরের তলা একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। লোহার কাঠামো মারাত্মকভাবে বেঁকে গেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে একটি শিল্পাঞ্চলে। মেক্সিকো সিটি থেকে প্রায় ১১৫ কিলোমিটার (৭১ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত আত্লাকোমুলকো শহর এবং পাশের মিচোয়াকান অঙ্গরাজ্যের মারাভাতিও শহরের মাঝের মহাসড়কে এই সংঘর্ষ হয়।

মেক্সিকো রাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন নারী এবং তিনজন পুরুষ। আহতদের মধ্যে কেউ গুরুতর অবস্থায় আছেন, আবার কেউ দ্রুত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তবে সঠিক সংখ্যা জানানো হয়নি।

লাতিন আমেরিকায় মারাত্মক বাস দুর্ঘটনা প্রায়ই ঘটে। মেক্সিকো সরকারের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ২০২৩ সালেই দেশটির মহাসড়কে ১২ হাজার ৯৯টি দুর্ঘটনা ঘটেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১০ কোটি ডলারের বেশি। আহত হয়েছেন প্রায় ৬ হাজার ৪০০ জন। নিহত হয়েছেন প্রায় ১ হাজার ৯০০ জন।

এর আগে, গত ফেব্রুয়ারিতে দক্ষিণ মেক্সিকোতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পর্যটন শহর কানকুন থেকে তাবাসকো যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। পথে সেটি একটি ট্রেলারের সঙ্গে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়। ওই ঘটনায় মারা যান চল্লিশজনেরও বেশি মানুষ।

মেক্সিকোতে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম হলো বাস। দেশটিতে মালবাহী ট্রেন নিয়মিত চলাচল করলেও যাত্রীবাহী ট্রেনের সংখ্যা এখনো সীমিত। তবে প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের সরকার যাত্রীবাহী রেলপথ দ্রুত সম্প্রসারণের পরিকল্পনা করছে। এর মাধ্যমে উত্তর ও মধ্য মেক্সিকোর বিভিন্ন অঞ্চলকে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সুপ্রিম কোর্টে ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল, যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বহাল

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রথম দিনই এক নির্বাহী আদেশে অবৈধ অভিবাসী ও অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব না দেওয়ার নির্দেশ দেন। এরপরই কয়েকটি অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেল ও নাগরিক অধিকার সংগঠনগুলো আদালতে এ আদেশের বিরুদ্ধে মামলা করে।

১২ ঘণ্টা আগে

সুপ্রিম কোর্টে ট্রাম্পের জন্য নাটকীয় দিন, ৪ রায়ের ৩টিতেই ধাক্কা

প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের নির্বাহী ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়লেও বাকি তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে আদালত তার অবস্থানের বিপক্ষে রায় দিয়েছেন। ফলে একই দিনে বড় একটি আইনি সাফল্যের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ ধাক্কার মুখে পড়েছেন তিনি।

১৭ ঘণ্টা আগে

সিন্ধু পানি চুক্তি: ভারতের পদক্ষেপে কঠোর পরিণতির হুঁশিয়ারি পাকিস্তানের

পাকিস্তানের জলবায়ু পরিবর্তনমন্ত্রী মুসাদিক মালিক ও তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার যৌথ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, একতরফাভাবে এই আন্তর্জাতিক চুক্তি স্থগিত বা বাতিলের সুযোগ নেই এবং কেউ পাকিস্তানের পানির ওপর হাত বাড়ালে তা ‘কেটে ফেলা হবে’।

১ দিন আগে

বামপন্থি প্রার্থীকে হারিয়ে পেরুর মসনদে ফুজিমোরি

দীর্ঘ এক সপ্তাহ ধরে ভোট গণনা ও প্রতিটি ব্যালট পুনঃপরীক্ষার পর অবশেষে পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে বামপন্থি প্রার্থী রবার্তো স্যানচেজকে সামান্য ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন দক্ষিণপন্থি নেত্রী কেইকো ফুজিমোরি।

১ দিন আগে