এপস্টেইন ইস্যুতে নতুন মোড়, এবার মুখ খুলছেন স্থানীয় ভুক্তভোগীরা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ২১: ১১
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত ছবিতে জেফরি এপস্টিন ও তার প্রেমিকা জিসলেন ম্যাক্সওয়েলকে দেখা গেছে। ছবিটি ২০২৫ সালের ১৯ ডিসেম্বর প্রকাশ করা হয়, যা এপস্টিনকে নিয়ে চলমান তদন্তের নতুন নথির অংশ। ছবি: রয়টার্স

প্রয়াত কুখ্যাত মার্কিন যৌন অপরাধী প্রয়াত জেফরি এপস্টেইনের নিউ মেক্সিকোর খামারবাড়ি ‘জোরা র‍্যাঞ্চে’ স্থানীয় নারী ও কিশোরীরা নির্যাতনের শিকার হয়েছেন কি না— তা নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সোমবার (২৭ এপ্রিল) রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রয়টার্স বলছে, একাধিক ব্যক্তি দাবি করেছেন যে তাদের এপস্টেইনের ওই খামারবাড়িতে যাওয়া হয়েছিল এবং সেখানে এপস্টেইন ও তার সহযোগীদের হাতে তারা নির্যাতনের শিকার হয়েছেন। তবে এখন পর্যন্ত নিউ মেক্সিকোর সান্তা ফে-এর ম্যাসাজ থেরাপিস্ট র‍্যাচেল বেনাভিদেজ ছাড়া আর কোনো স্থানীয় ভুক্তভোগীর পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

সান্তা ফে-এর প্রায় ৩০ মাইল দক্ষিণে অবস্থিত ৭ হাজার ৬০০ একর আয়তনের জোরা র‍্যাঞ্চে যেসব অতিথি আসতেন এবং সেখানে কী চলছে তা যেসব রাষ্ট্রীয় কর্মকর্তাদের জানা ছিল বা যেসব কর্মকর্তা যৌন অপব্যবহারের মতো কর্মকাণ্ডে অংশ নিতেন, তাদেরকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে এপস্টেইন সংক্রান্ত ট্রুথ কমিশন।

নিউ মেক্সিকোর আইনপ্রণেতা মারিয়ানা আনায়া জানিয়েছেন, ট্রুথ কমিশন স্থানীয় একাধিক বাসিন্দার সঙ্গে যোগাযোগ করেছে, যারা র‍্যাঞ্চে নির্যাতনের অভিযোগ তুলেছেন। তিনি রয়টার্সকে বলেন, ‘স্থানীয় কিছু অভিযোগকারী ভুক্তভোগীর সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে।’

স্থানীয়দের অভিযোগ নিয়ে তদন্ত

ট্রুথ কমিশন বর্তমানে নিউ মেক্সিকো বিচার বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করছে, যাতে সম্ভাব্য ফৌজদারি মামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। কমিশন প্রথমবারের মতো স্বীকার করেছে যে জোরো র‍্যাঞ্চে এপস্টেইনের ২৫ বছরের মালিকানাকালে স্থানীয় মানুষের কাছ থেকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত বিপুল নথির ভিত্তিতে নতুন করে তদন্ত শুরু করে নিউ মেক্সিকো। ওই নথির একটি ইমেইলে দাবি করা হয়, এপস্টেইনের সাবেক এক কর্মচারী জানিয়েছিলেন— র‍্যাঞ্চের বাইরে পাহাড়ি এলাকায় দুই কিশোরীর মরদেহ গোপনে পুঁতে রাখা হয়েছিল।

আদালতের বিভিন্ন সাক্ষ্য অনুযায়ী, এপস্টেইন ও তার সহযোগীরা নিউইয়র্ক ও পাম বিচের বাসভবনে স্থানীয় কিশোরীদের প্রলোভন দেখিয়ে নিয়ে যেতেন বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীদের সহায়তা কেন্দ্রের তথ্য

সান্তা ফেতে অবস্থিত সহায়তা কেন্দ্র ‘সলেস সেক্সুয়াল অ্যাসল্ট সার্ভিসেস’-এর পরিচালক মারিয়া হোসে রদ্রিগেজ কাদিজ জানান, ২০১৯ সালে যখন এপস্টেইন গ্রেপ্তার হন এবং পরে কারাগারে মারা যান— প্রায় ৪৫ জন ব্যক্তি তাদের কেন্দ্রে সহায়তা ও তথ্যের জন্য যোগাযোগ করেছিলেন।

তিনি বলেন, তাদের মধ্যে প্রায় এক-চতুর্থাংশ থেকে অর্ধেক নারী দাবি করেছিলেন যে তারা জোরো র‍্যাঞ্চে নির্যাতনের শিকার হয়েছেন। তবে কেন্দ্রটি বিস্তারিত কোনো আনুষ্ঠানিক রেকর্ড সংরক্ষণ করেনি।

তার মতে, এপস্টেইনের গ্রেপ্তার এবং বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়া #MeToo আন্দোলনের কারণে ওই সময়ে অভিযোগের সংখ্যা বেড়ে যায়। তিনি আরও জানান, ওই সময়ে কেউই পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেননি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশটিতে যৌন সহিংসতার মাত্র প্রায় ২৪ শতাংশ ঘটনা পুলিশের কাছে রিপোর্ট করা হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা: একই পরিবারের নিহত ৩

হোরমোজগান প্রদেশের উপ-গভর্নর আহমাদ নাফিসির বরাত দিয়ে আইআরএনএ জানায়, কেশমের 'চাহ তাঙ্গু' এলাকায় ক্ষতিগ্রস্ত বাড়িটিতে উদ্ধার অভিযান ও ধ্বংসস্তূপ অপসারণের কাজ শেষ হয়েছে। নাফিসি জানান, নিহতরা হলেন ওই পরিবারের বাবা, মা ও তাদের এক সন্তান। আহত অপর দুই শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হ

১ দিন আগে

আর্জেন্টিনায় অগ্নিনির্বাপণ হেলিকপ্টার বিধ্বস্ত, দমকলকর্মী-পুলিশসহ নিহত ৭

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে প্রশিক্ষণ উড়ানের সময় একটি অগ্নিনির্বাপণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দমকলকর্মী, পুলিশ সদস্য ও সিভিল প্রোটেকশন বিভাগের কর্মীরা রয়েছেন। স্থানীয় সময় বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

১ দিন আগে

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার জবাবে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

এর আগে সৌদি আরবের সঙ্গে যৌথভাবে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর ইরাকে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একই সময়ে ইরানও হরমুজ প্রণালি ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ও মিত্র দেশের অবস্থানে হামলা চালিয়ে যাচ্ছে। ফলে কয়েক মাস ধরে চলা ইরান যুদ্ধ এখন আরও বিস্তৃত আঞ্চলিক সংঘাতের দিকে যাচ্ছে বলে আশঙ্কা তৈরি হয়

১ দিন আগে

ইউরোপ জুড়ে দাবানলের তাণ্ডব অব্যাহত, গ্রিসে ৩ দমকলকর্মী নিহত

বিশেষজ্ঞদের মতে, আটলান্টিক উপকূল থেকে পূর্ব ভূমধ্যসাগর, স্কটল্যান্ডের হাইল্যান্ডস থেকে স্পেনের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত দাবানলের এই ধারা সাম্প্রতিক সময়ে ইউরোপে নজিরবিহীন। অনেক আগুনই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং শহর ও জনবসতির কাছাকাছি পৌঁছে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি করেছে।

১ দিন আগে