বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা প্রত্যাবাসনে সম্মত মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৪: ৫৩
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি: সংগৃহীত

বাংলাদেশে আশ্রয় নেওয়া তিন লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে (প্রত্যাবাসন) সম্মত হয়েছে মিয়ানমারের জান্তা সরকার। একই সঙ্গে মালয়েশিয়ায় থাকা আরও পাঁচ হাজার রোহিঙ্গাকেও ফেরত নিতে রাজি হয়েছে দেশটি। বুধবার এ তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের খবরে বলা হয়, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আনোয়ার ইব্রাহিম বলেন, দুই দেশের মধ্যে আলোচনা ও কূটনৈতিক যোগাযোগের পর মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিতে সম্মত হয়েছে।

আনোয়ার ইব্রাহিম বলেন, ‘এ কারণেই মিয়ানমারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। তারা এখন মালয়েশিয়া থেকে পাঁচ হাজার রোহিঙ্গা এবং বাংলাদেশ থেকে তিন লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। কেন? কারণ, আমরা আলোচনা ও কূটনৈতিক সমঝোতার মাধ্যমে এগিয়েছি। এসব বিষয়ে সতর্ক ও বিচক্ষণ কূটনীতি প্রয়োজন।’

একই সময়ে তিনি জোর দিয়ে বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের কারণে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলে তা মেনে নেওয়া হবে না। আনোয়ার জানান, জনসমাগমস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তিনি দেশটির পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, ‘আমি তাদের আগেই সতর্ক করেছি। আর গতকাল আমি পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছি, আমি চাই না রোহিঙ্গারা সড়ক কিংবা জনসমাগমস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি করুক। এটি মালয়েশিয়া। তারা আমাদের সমস্যায় ফেলতে বা বিরক্ত করতে পারে না। যদি তা করে, পুলিশ ব্যবস্থা নেবে।’

মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরেই রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়ার দাবি উঠছে। তবে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, এতদিন তা বাস্তবায়ন করা কঠিন ছিল, কারণ মিয়ানমার তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল।

তিনি আরও বলেন, “মানুষ বলে, ‘তাদের ফেরত পাঠান, ফেরত পাঠান’। কিন্তু আমরা তাদের কোথায় পাঠাব? আগে মিয়ানমার তাদের গ্রহণ করতে চাইত না। তাই আমাদের তাদের নির্ধারিত কিছু স্থানে রাখতে হয়েছে।”

এ ছাড়া মালয়েশিয়ায় বসবাসরত রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি দেশটির আইন মেনে চলার এবং সাধারণ মানুষের জন্য কোনো ধরনের অসুবিধা সৃষ্টি না করারও আহ্বান জানান আনোয়ার ইব্রাহিম।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৭ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৬ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

১৯ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে