যুক্তরাষ্ট্রে পারিবারিক বিবাদে গুলিবর্ষণ: হামলাকারীসহ নিহত ৩

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের প্রসপেক্ট হিল শহরে এক পারিবারিক বন্দুকহামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সময় বুধবার (৫ আগস্ট) নর্থ ক্যারোলাইনা স্টেট ব্যুরো অব ইনভেস্টিগেশন (এসবিআই) এ তথ্য নিশ্চিত করেছে।

এসবিআই জানায়, স্থানীয় সময় সকাল ৮টার আগেই জরুরি ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে একাধিক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাদের মধ্যে একজনকে উদ্ধার করে ডিউক ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয় এবং ঘটনাস্থলেই একাধিক ব্যক্তির মৃত্যু নিশ্চিত করা হয়। তবে নিহত ও সন্দেহভাজন হামলাকারীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় শেরিফ টনি ডারডেন জানিয়েছেন ঘটনায় জড়িত সবাই প্রাপ্তবয়স্ক এবং তারা একই পরিবারের সদস্য। ঘটনার আগে ওই পরিবারের পক্ষ থেকে শেরিফের দপ্তরে কোনো ধরনের সহায়তার আবেদন বা অভিযোগ করা হয়নি বলেও তিনি নিশ্চিত করেন।

তদন্তকারীরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষের জন্য বর্তমানে কোনো নিরাপত্তা হুমকি নেই। হামলার আসল কারণ জানতে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রের 'আচরণ সংশোধন'সহ কঠোর শর্ত ইরানের

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রকে আর কখনো ইরানকে হুমকি দেওয়া চলবে না। ইরান ও অঞ্চলটিতে তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে ওয়াশিংটনকে। পাশাপাশি ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা নৌ অবরোধ প্রত্যাহার, অঞ্চল থেকে মার্কিন সামরিক বাহিনী সরিয়ে নেওয়া, যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির

১ দিন আগে

যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২

দাবানল নিয়ন্ত্রণ অভিযানের উপ-প্রধান টাইলার হেক্ট জানান, দুর্ঘটনার পর কর্মীরা কিছু সময়ের জন্য কাজ বন্ধ রেখে পরিস্থিতি পর্যালোচনা করেন। পরবর্তীতে পুনরায় কাজ শুরু হয়। তিনি বলেন, “এই দুর্ঘটনা আমাদের কাজের পদ্ধতি বদলে দেবে না। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাব এবং মাটিতে থাকা দমকলকর্মীদের সহায়তায় বিমান

১ দিন আগে

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মেয়র এদুয়ার্দো নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি জানান, ঘটনার পরপরই তিনি ব্রাজিলের ন্যাশনাল সিভিল এভিয়েশন এজেন্সির (এএনএসি) সঙ্গে যোগাযোগ করেছেন এবং আকাশে চলাচলকারী সকল হেলিকপ্টারের ওপর নজরদারি বাড়িয়ে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত কর

১ দিন আগে

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ভিডিও প্রকাশ

নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। গত মার্চের শুরুর দিকে দেশটির নীতি-নির্ধারণী পরিষদ 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস' তাঁকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

১ দিন আগে